ট্রেনের ছাদে 'সেলফি স্টান্ট' করতে গিয়ে প্রাণ হারাল ১৪ বছরের বালক!

মুম্বই, ৪ নভেম্বর : ট্রেনের ছাদে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পিষ্ট হয়ে মৃত্যু হল মুম্বইয়ের এক নাবালকের। নেহেরু স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ছাদে চড়ে সেলফি তোলার চেষ্টা করলে এই দুর্ঘটনাটি ঘটে। [সেলফি তুলতে গিয়ে মৃত্যু ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার!]

কুরলা জিআরপি আধিকারিকদের কথায়, মৃত বালকের নাম সাহিল চন্দ্রকান্ত এসওয়ারকার (১৪)। কানজুরমার্গের সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সোমবারদিন বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল। বেলা পৌনে দুটো নাগাদ এই ঘটনা ঘটে। ['নগ্ন সেলফি'-র আবদার হবু বরের, বিয়ে বানচাল ক্ষুব্ধ কনের]

ট্রেনের ছাদে 'সেলফি স্টান্ট' করতে গিয়ে প্রাণ হারাল ১৪ বছরের বালক!

পুলিশের তরফে জানানো হয়েছে, সাহিলের সেলফোন খোঁজা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছে ট্রেনের ছাদে উঠে সেলফি তোলার চেষ্টা করছিল সাহিল। সেই কারণেই সাহিলের ফোনটি পরীক্ষা করে দেখতে চাইছে পুলিশ যাতে ঘটনার সময় সাহিল কী করছিল তার যদি কোনও তথ্য পাওয়া যায়। [অপারেশন রুমে প্রসব যন্ত্রণায় কাতর নগ্ন মহিলার সঙ্গে সেলফি তুললেন চিকিৎসক]

সাহিলের এক প্রতিবেশী পুলিশকে জানিয়েছে, প্রায় রোজই বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যেত সাহিল। রোজকার মতো এদিনও গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে সাহিলের মায়ের কাছে একটি ফোন আসে। একজন পুলিশ জানায় সেলফি তুলতে গিয়ে ওভারহেডের তার ছুঁয়ে ফেলে। [ক্যামেরার ফ্ল্যাশে দৃষ্টিশক্তি খোয়াল তিন মাসের শিশু]

প্রত্যক্ষদর্শীর কথায়, বিদ্যুতের ঝটকায় ট্রেন থেকে ছিটকে পড়ে সাহিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানায় সাহিলের শরীরের ৮০ শতাংশ জ্বলে গিয়েছে। বিকেল সাড়ে ৫ টা নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করা হয়। [(ছবি) কিম কার্ডাশিয়ানের "খোলামেলা" সেলফি! না দেখলে পস্তাতে হবে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+