ফের করোনা 'ঝড়ে' কাবু দেশের বাণিজ্যনগরী! একদিনে মুম্বইতে সংক্রমিত ৮,৬৪৬

গত ২৪ ঘণ্টায় মুম্বইতে করোনা সংক্রমিত হল ৮,৬৪৬ জন। এছাড়া দেশের বাণিজ্যনগরীতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ১৮ জন। এই আবহে করোনা আরটি-পিসিআর পরীক্ষার খরচ কমিয়ে আনা হয়েছে। এছাড়া ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের খরচও কমানো হয়েছে। এদিকে এই পরস্থিতিতে মুম্বইতে জারি করা হতে পারে লকডাউন। এমনই ইঙ্গিত দিয়েছেন মুম্বইয়ের মেয়র।

মহারাষ্ট্রের একদিনে করোনা আক্রান্ত ৪৩ হাজার

মহারাষ্ট্রের একদিনে করোনা আক্রান্ত ৪৩ হাজার

এদিকে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার জন। এই আবহে ফের একবার লকডাউন জারি হতে পারে মুম্বইতে। এমনই ইঙ্গিত দিলেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকর। তিনি এদিন জানান, করোনা সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে মহারাষ্ট্রের রাজধানীতে, সেই আবহে 'সীমাবদ্ধ লকডাউন' জারি করা হতে পারে মুম্বইতে। জানা গিয়েছে সেই লকডাউনে মুম্বইয়ের দোকান একদিন ছাড়া ছাড়া খোলার নির্দেশ দেওয়া হতে পারে।

মুম্বইতে জারি হতে পারে লকডাউন

মুম্বইতে জারি হতে পারে লকডাউন

সূত্রের খবর, মুম্বইয়ের 'সীমাবদ্ধ লকডাউন'-এ ফের লোকাল ট্রেনের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। সেই আবেহ আগের মতো ফের জরুরি সার্ভিসের ক্ষেত্রেই ব্যবহারের অনুমতি মিলতে পারে ট্রেনে। ফের ধর্মীয় স্থান বন্ধ করা হতে পারে। থিয়েটার, শপিং মলও ফের পুরোপুরি বন্ধ করা হতে পারে। প্রাইভেট অফিসে দুটি পৃথক শিফ্টে ভাগাভাগি করে কাজ করানোর নির্দেশ দেওয়া হতে পারে।

মার্চে ব্যাপক হারে বেড়েছে করোনা সংক্রমণ

মার্চে ব্যাপক হারে বেড়েছে করোনা সংক্রমণ

বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, এ বছরের মার্চে মুম্বইতে ৮৮,৭১০টি করোনা ভাইরাস কেস রিপোর্ট হয়েছে, যা গতমাসের তুলনায় ৪৭৫ শতাংশ বেশি। ফেব্রুয়ারিতে এই বাণিজ্য শহরে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৮,৩৫৯ ও জানুয়ারিতে ছিল ১৬,৩২৮।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+