(ছবি)মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত ১৭, আহত ৩৩

মুম্বই, ৫ জুন : শিডাংয়ের কাছে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে রবিবার সকালে ভয়াবহ দুর্ধটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাশনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

একটি দ্রুতগতিতে আসা বিলাসবহুল বাসের সঙ্গে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যা বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে ১৫-২০ মিটার নিচে একটি জমিতে গিয়ে পরে।

(ছবি)মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত ১৭, আহত ৩৩

মৃতদের মধ্যে ১০ জন মহিলা, ৬ জন পুরুষ ও একটি ৮ মাসের শিশু রয়েছে। দুর্ঘটনাগ্রহস্ত বিলাসবহুল গাড়ির যাত্রী ছিলেন এরা। বাসটি সাতারা থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। বাসটি প্রথমে রাস্তার ধারে দাঁড় করানো সুইফট গাড়ি ও পরে ইনোভো গাড়িতে সজোরে ধাক্কা মারে।

ঘটনাটি রবিবার ভোর ৫ টা নাগাদ রায়গড় জেলার শিবখাড় গ্রামের কাছে ঘটেছে। আহতদের পানভেলের পানাসিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+