Salman Khan: সলমনের প্রাণনাশই লক্ষ্য ছিল, মুম্বই পুলিশের কাছে কবুল গুজরাত থেকে ধৃত ২ অভিযুক্তর
Salman Khan: রবিবার সকালে আচমকাই গুলি চলেছিল সলমন খানের বাড়িতে। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সেই গুলিচালনার ঘটনায় যুক্ত দুই অভিযুক্ত এবার মুম্বই পুলিশের জালে।
বিহারের এই দুই বাসিন্দাকে গতকাল গভীর রাতে গুজরাত থেকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। মুম্বই এনে আজ ধৃতদের আদালতে তোলা হয়।

মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ আদালতে জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত ২৪ বছরের ভিকি গুপ্তা ও ২১ বছরের সাগর পাল বিহারের বাসিন্দা। সলমন খানের বাড়ির বাইরে থেকে গুলি চালিয়ে তারা চম্পট দিয়েছিল। বলিউডের সুপারস্টারকে হত্যা করাই তাদের উদ্দেশ্য ছিল বলে ধৃতরা কবুল করেছে, দাবি পুলিশের।
গুজরাতের কচ্ছ জেলার মাতা নো মাধ গ্রাম থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ভিকি মোটরবাইকটি চালাচ্ছিল। বাইকের পিছনে বসে থাকা সাগর সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আজ ম্যাজিস্ট্রেট কোর্টে ধৃতদের তুলে ১৪ দিনের পুলিশ হেফাজতের আর্জি জানানো হয়।
ঘটনার মাস্টারমাইন্ড কে, কেন এই ষড়যন্ত্র, এই বিষয়গুলি নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। ২৫ এপ্রিল অবধি ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সলমন খান ছাড়া আরও কেউ ষড়যন্ত্রকারীদের টার্গেট ছিলেন কিনা সে বিষয়েও নিশ্চিত হতে চাইছে পুলিশ।
পুলিশ যদিও এখনও ওই ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের হদিশ পায়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই তার সন্ধান পাওয়া যেতে পারে। ঘটনার পর ফেসবুকে এক ব্যক্তি ঘটনার দায় স্বীকার করার পর সে বিষয়েও তদন্তে নামে পুলিশ। আইপি অ্যাড্রেস দেখে পুলিশ নিশ্চিত এই ফেসবুক অ্যাকাউন্টটি পর্তুগাল থেকে চালানো হয়।
উল্লেখ্য, গত রবিবার ভোর পাঁচটা নাগাদ সলমনের বাড়িতে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। মাউন্ট মেরি চার্চের কাছে বাইকটি ফেলে রেখে চম্পট দেয় তারা। সলমনের বাড়ি থেকে ওই জায়গাটির দূরত্ব ১ কিলোমিটারের সামান্য বেশি। ধৃতদের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে ৩০৭, অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য ১২০-বি এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
এদিকে, আজই সলমনের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। গত রবিবারের ঘটনার পরই তিনি ফোনে কথা বলেছিলেন সলমনের সঙ্গে। নিরাপত্তা আরও বাড়ানোরও আশ্বাস দেন। দুই অভিযুক্তর ধরা পড়ার পর এবং তাদের বিবৃতি সামনে আসার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সলমনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications