ময়নাতদন্তের সময়ে বেঁচে উঠল 'মরা মানুষ'
মুম্বই, ১৩ অক্টোবর : বাসস্টপ থেকে কুড়িয়ে এনে হাসপাতালে ফেলেছিল পুলিশ। প্রাথমিকভাবে দেখে চিকিৎসকেরাও নাড়ি দপদপ করা বা হৃদপিণ্ডের ধড়ফড়ানি কিছুই টের পাননি। ফলে প্রকাশ (৫০) নামের ওই ব্যক্তি মারা গিয়েছেন, এমনই ধরে নিয়েছিলেন সকলে। [সুতো দিয়ে লোহার গারদ কেটে পালাল আসামি!]
এই ভেবে ময়নাতদন্তের জন্যও প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন চিকিৎসকেরা। তবে গোল বাঁধল তার কিছু আগে। হঠাৎ ময়নাতদন্তের টেবলে হাত পা কেঁপে উঠল প্রকাশ নামে ওই ব্যক্তির। [বোমার টুকরো মাথায় নিয়েই জন্ম নিল 'মিরাকেল বেবি']

গত রবিবার ১১ অক্টোবর তাজ্জব করা ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রাথমিক চেক-আপের পরে তারা নিশ্চিত হয়েছিলেন প্রকাশের মৃত্যু সম্পর্কে। এমনকী ওই ব্যক্তির মুখে ও কানে পোকা হয়ে গিয়েছিল। [জিপিএস দেখে চালিয়ে গাড়ি উঠে এল রেল লাইনে]
এরপরও ওই ব্যক্তির বেঁচে ওঠার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেবিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। [খুলল বিশ্বের প্রথম 'পর্ন অ্যাকাডেমি']
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications