আধার-এ নাগরিকত্বের প্রমাণ হয় না! আদালতের নির্দেশে কারাবাস মহিলার
আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এমনটাই জানিয়েছেন মুম্বইয়ের এক আদালত। আর এক জেরেই ৩৫ বছরের এক বাংলাদেশি মহিলার একবছরের কারাবাস হয়েছে।
আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এমনটাই জানিয়েছেন মুম্বইয়ের এক আদালত। আর এক জেরেই ৩৫ বছরের এক বাংলাদেশি মহিলার একবছরের কারাবাস হয়েছে। অবৈধ উপায়ে তিনি ভারতে অনুপ্রবেশ করেছিলেন বলে অভিযোগ। দহিসার পূর্বের বাসিন্দা জ্যোতি গাজি ওরফে তসলিম রবিউলকে পাসপোর্ট এবং বিদেশি আইনে কারাবাসের আদেশ দেওয়া হয়েছে।

বিচারকের আদেশ
বিচারক তাঁর আদেশে বলেছেন, প্যান কার্ড, আধার কার্ড কিংবা সেল ডিডের মাধ্যমে কখনই কোনও মানুষের নাগরিকত্বের প্রমাণ করা যায় না। কারও নাগরিকত্বের প্রমাণ দিতে গেলে, তাঁর জন্মের তারিখ, জন্মের স্থান, বাবা মায়ের নাম, তাদের জন্মের জায়গা এবং নাগরিকত্বের প্রমাণ দিতে হয়।

অভিযুক্তকেই দিতে হবে প্রমাণ
বিচারক তাঁর আদেশে বলেছেন, অভিযুক্তকেই প্রমাণ করতে হবে, তিনি বিদেশি নন।

আদালতে অভিযুক্তের দাবি
এক্ষেত্রে অভিযুক্ত রবিউল দাবি করেছিল, সে পশ্চিমবঙ্গের বাসিন্দা। আর ১৫ বছর আগে মুম্বই এসেছিল। কিন্তু আদালত জানিয়ে দেয়, সে একজন বাংলাদেশি। কোনও পাসপোর্ট ছাড়াই সে এদেশে প্রবেশ করেছিল।

২০০৯ সালে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত
৮ জুন, ২০০৯ সালে আরও ১৬ জনের সঙ্গে রবিউলকেও অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দহিসার পূর্বের রাওয়াল পাডা বস্তিতে অবৈধ অনুপ্রবেশকারীর খবর পেয়ে গিয়েছিল পুলিশ। সেখান থেকে ছয় জন পুরুষ, চার মহিলা এবং একটি শিশু ছিল। তারা সেই সময় নাগরিকত্ব নিয়ে সঠিক কোনও উত্তর দিতে পারেনি। কিংবা পর্যাপ্ত কোনও নথিও দেখাতে পারেনি।












Click it and Unblock the Notifications