Mumbai: দেহ পচে গন্ধ বেরতে কতদিন লাগে গুগল করে দেখেছিল খুনি, মিরারোড কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
দিল্লির শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের মতই মুম্বইয়ের বীরারোডে ঘটেছে হত্যাকাণ্ড। সেখানেই লিফ ইন পার্টনারকে খুন করে ২০ টুকরো করেছিলেন হত্যাকারী। তদন্ত যত এগোচ্ছে তত প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানিয়েছেন, েদহ থেকে কতদিন পর দুর্গন্ধ বেরোতে শুরু করে সেটা জানান জন্য নাকি গুগলে সার্চ করেছিল হত্যাকারী।
গত শুক্রবার মুম্বইয়ের মীরা রোডে এক ব্যক্তি তার লিভ-ইন-পার্টনারকে খুন করে তার দেহের ২০ টুকরো করে। তারপরে তার দেহের টুকরো কুকারে সিদ্ধ করে ছিল সে। কিন্তু তারপরেও অপরাধ গোপন করতে পারেনি সে। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে খোঁজ খবর করতেই প্রকাশ্যে আসে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা।

মনোজ সানে নামে ৫৬ বছরের সেই যুবককে গ্রেফতার করে জেরার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে তদন্তকারীরা। ধ়ৃত মনোজ সানে নাকি পার্টনারকে খুন করার পর গুগল করে জানার চেষ্টা করেছিল কতদিন পরে দেহ থেকে দুর্গন্ধ বেরোতে পারে। মনোজ সানের মোবাইল হিস্ট্রি খতিয়ে দেখে এমনই তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা।
সঙ্গীর দেহ টুকরো করে কাটার পরেও গুগল করে জানার চেষ্টা করেছিল মৃতদেহ পঁচে দুর্গন্ধ বেরোতে কতদিন সময় লাগে। যদিও খুনের কথা স্বীকার করেননি মনোজ সানে। তিনি বারবার পুলিশের কাছে দাবি করেছেন খুন করেননি। মুম্বইয়ের জেজে হাসপাতালে তার ময়নাতদন্ত হচ্ছে। তার দেহের ১০ শতাংশ এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না।

তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে যে গোপনে সরস্বতী বিদ্যাকে বিয়ে করেছিলেন মনোজ সানা। কিন্তু তাঁরা গোপন রেখেছিলেন পুরো বিষয়টি। কেন তারা সেটা প্রকাশ করতে চাননি তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই এই নিজে জেরা শুরু করা হয়েছে। দফায় দফায় জেরা করা হচ্ছে। শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডের মত ঘটনায় রীতিমত শিহরিত বাণিজ্যনগরীর বাসিন্দা।












Click it and Unblock the Notifications