জিওর কোটির উপর গ্রাহক হাতছাড়া, বড় ধাক্কা খেলেন মুকেশ আম্বানি!
টেলিকম পরিষেবায় এবার কি ধাক্কা খেল রিলায়েন্স জিও ? বিপুল পরিমাণ গ্রাহক রিলায়েন্স জিও নেটওয়ার্কের আওতায় এসেছিলেন। কিন্তু এবার তাতেই উল্টো ছবি ধরা পড়ল। বিপুল পরিমাণ গ্রাহক রিলায়েন্স পরিষেবার থেকে বেরিয়ে এসেছেন। আর সেই অঙ্কটা চমকে যাওয়ার মতোই।
কয়েক মাস আগেই রিলায়েন্স জিও তাদের রিচার্জ প্ল্যানের শুল্ক বাড়িয়েছে। ফাইজ জি পরিষেবাও এনেছে জিও৷ আর তারপরেই দেখা গিয়েছে রিলায়েন্স জিও কানেকশন ছেড়ে দিচ্ছেন অনেক গ্রাহক। এক কোটির উপর গ্রাহক এই কানেকশনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন।

দ্বিতীয় ত্রৈমাসিকে প্রায় এক কোটি নয় লক্ষ গ্রাহক রিলায়েন্স জিও ছেড়ে দিয়েছেন। প্রশ্ন উঠেছে, এটা কি জিও-র জন্য বড় সমস্যা? ওয়াকিবহাল মহল এখনও এই বিষয়কে তেমন গুরুত্ব দিচ্ছে না। তাদের মতে, কোনও কোম্পানি যখন শুল্কের কিছু পরিবর্তন আনে, তখন গ্রাহকের সংখ্যারও বদল হয়। অনেক গ্রাহকের সংস্থা বদলের প্রবণতা দেখা যায়৷
ফাইভ জি পরিষেবা আনার পরে জিওর গ্রাহক সংখ্যাও বেড়েছে। ফাইভ জি গ্রাহক সংখ্যা ১৭ মিলিয়ন বেড়েছে। পূর্বে, ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৩০ মিলিয়ন। এখন সেই সংখ্যা ১৪৭ মিলিয়নে পৌঁছেছে। বর্তমানে, এআরপিইউ সংখ্যাও বেড়েছে। ১৮১.৭ থেকে বেড়ে ১৯৫.১ হয়েছে। তবে জিওর সামগ্রিক গ্রাহক সংখ্যা হ্রাস পেয়েছে।
এই বিষয়ে সংস্থা কী বলছে? জিওর তরফে জানানো হয়েছে, ব্যবকারীদের বেস সম্পর্কে আগে থেকেই ধারণা করা হয়েছিল৷ সংস্থার লাভের উপর খুব একটা প্রভাব পড়বে না। সংস্থার এখন অন্যতম লক্ষ্য ফাইভ জির সেরা পরিষেবাকে গ্রাহকদের মধ্যে বাড়ানো। ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (এফডব্লিউএ) পরিষেবার সাহায্যে, বেশ কয়েকটি বাড়ি সংযুক্ত করা যেতে পারে। এতে ব্যবহারকারীরা আরও উপকার পাবেন বলে খবর।
জিও উল্লেখ করেছে, এক কোটির গ্রাহক হারানো তাদের ব্যবসায় প্রভাব ফেলবে না। তবে অবশ্যই অন্যান্য টেলিকম অপারেটরদের জন্য একটি সুযোগ তৈরি করবে।












Click it and Unblock the Notifications