মা গঙ্গা তাঁকে দত্তক নিয়েছেন, তিনি স্থানীয়! তৃতীয়বার জয়ের পরে প্রথমবার বারাণসী সফরে আর কী বললেন PM মোদী
তৃতীয়বার জয়ের পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবার নিজের সংসদীয় এলাকা বারাণসী সফরে নরেন্দ্র মোদী। তিনি সেখানে কৃষক ও অন্যদের সম্বোধন করে তাঁদেরকে ধন্যবাদ জানান। বেনারসের আঞ্চলিকভাষায় ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনে জয়লাভের পরে প্রথমবার বেনারসে এসেছেন তিনি।
নরেন্দ্র মোদী বলেছেন, তিনি কাশীবাসীর কারণে ধন্য। সূর্যদেব একটু শীতল বর্ষণ শুরু করেছেন। যেন মা গঙ্গা তাঁকে দত্তক নিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছেন, তাঁর সরকার কৃষক ভাই ও বোনেদের জীবন সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কাশীর পবিত্র ভূমি থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার ১৭ তম কিস্তি প্রকাশ করতে পেরে গর্ব বোধ করছেন।
তিনি বলেছেন, ১৮ তম লোকসভা নির্বাচন বিশ্বের সামনে ভারতের গণতন্ত্রের বিশালতা, ভারতের গণতন্ত্রের শক্তি, প্রশস্ততা ও শিকড়ের গভীরতা উপস্থাপন করে। এই নির্বাচনে দেশের জনগণ যে ম্যান্ডেট দিয়েছে তা সত্যিই নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন তিনি। এই জনাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করেছে, বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলিতে খুব কমই দেখা গিয়েছে, একটি নির্বাচিত সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরে এসেছে। তিনি বলেছেন এবার যা হয়েছে, তা ৬০ বছর আগে হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেছেন, এই জয় বিশাল বিজয়, একটি বিশাল আত্মবিশ্বাস। তিনি একইভাবে দিনরাত কঠোর পরিশ্রম করবেন বলে জানিয়েছেন। দেশবাসীর স্্বপ্ন-সংকল্প পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। গত ১০ বছরে কেন্দ্রীয় ও রাজ্য সরকার কাশীর কৃষকদের জন্য সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করেছে বলেও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, তিনি কৃষক, যুব, নারী শক্তি ও দরিদ্রদের ক্ষমতায়নের মাধ্যমে তৃতীয় মেয়াদ শুরু করেছেন। সরকার গঠনের সঙ্গে সঙ্গে কৃষক ও দরিদ্র পরিবার সংক্রান্ত সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, দেশের দরিদ্র পরিবারের জন্য তিন কোটি নতুন বাড়ি তৈরি করতে হবে এবং কিষাণ সম্মান নিধিকে এগিয়ে নিয়ে যেতে হবে।












Click it and Unblock the Notifications