Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'জামা খুলতেই দেখি দেহে আঘাতের চিহ্ন', সুশান্ত মৃত্যুর আড়াই বছর পর বোমা ফাটালেন রূপ

নতুন করে ফের একবার ঘনীভূত হল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য! ২০২০ সালের ১৪ জুন ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেতার দেহ। আর এরপর সুশান্তের মৃত্যু নিয়ে একাধিক রহস্য তৈরি হয়। নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে গভীর ষড়যন্ত্র? তা

Sushant Singh Rajput: নতুন করে ফের একবার ঘনীভূত হল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য! ২০২০ সালের ১৪ জুন ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেতার দেহ। আর এরপর সুশান্তের মৃত্যু নিয়ে একাধিক রহস্য তৈরি হয়। নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে গভীর ষড়যন্ত্র? তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।

সুশান্ত মৃত্যুর দেড় বছর পর বোমা ফাটালেন রূপ

যদিও সুশান্তের পরিবার এই মৃত্যুকে সাধারণ মানতে নারাজ ছিলেন প্রথমদিন থেকেই। আর সেই ঘটনার বিতর্কের মধ্যেই নয়া দাবি! আর তা ঘিরে রীতিমত হৈচৈ সোশ্যাল মিডিয়াতে।

মৃত্যুর পরেই সুশান্তের দেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। কাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেই রিপোর্টে তেমন কোনও সন্দেহজনক বিষয় সামনে আসেনি। যদিও মৃত্যুর দেড় বছরের মাথাতে বিস্ফোরক দাবি ময়নাতদন্তের সঙ্গে যুক্ত এক স্টাফের। তাঁর দাবি, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি। তাঁকে হত্যা করা হয়েছে বলেও দাবি ওই কর্মীর। আর এহেন দাবি সামনে আসতেই শুরু হয়েছে নতুন করে বিতর্ক।

ওই কর্মীর নাম রূপকুমার শাহ। এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, অভিনেতার ময়নাতদন্ত চলাকালীন সামনেই ছিলেন। তাঁর মতে, অভিনেতার মৃত্যু একেবারে ঠান্ডা মাথাতে খুন। অনেক হিসেব নিকেশ করে করা হয়েছে বলেও দাবি রূপকুমারের। ওই সাক্ষাৎকারে তাঁর আরও দাবি, "যখন সুশান্ত মারা যান, তখন ময়নাতদন্তের জন্য পাঁচটি মৃতদেহ আনা হয়েছিল। যার মধ্যে একটি দেহ ভিআইপির রয়েছে বলে তাঁদের তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু প্রথমে জানাই ছিল না যে একটি সুশান্ত সিংয়ের দেহ।

আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই কার্যত বোমা ফাটান রূপ! তাঁর দাবি, ময়নাতদন্তের জন্যে সুশান্তের জামা খুলতেই শরীরে পেটানোর চিহ্ন পাওয়া গিয়েছিল। শরীর জুড়ে একাধিক সন্দেহজনক চিহ্ন ছিল। এমনকি গলা-ঘাড়েও একাধিক চিহ্ন ছিল বলে দাবি ওই ব্যক্তির। তাঁর মতে, এসব চিহ্ন দেখে মনে হয়েছিল কেউ তাকে খুনের সব চেষ্টা করেছে! এমনকি হাত-পা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে বলেও দাবি। সুশান্তের দেহের ময়নাতদন্ত ভিডিও রেকর্ডিং করার কথা ছিল। কিন্তু তা হয়নি বলে জানিয়েছেন ওই কর্মী।

রুপের দাবি সুশান্তের দেহে আঘাতের চিহ্ন দেখা মাত্র আধিকারিকদের এই বিষয়ে জানিয়েছিলাম। এমনকি এই ঘটনা মার্ডার বলেও জানিয়েছিলেন বলে দাবি রূপের। এমনকি উচ্চ আধিকারিকদের নিয়ম মেনে চলার কথাও নাকি জানিয়েছিলেন বলে দাবি তাঁর। কিন্তু শুধুমাত্র শরীরের ছবি তুলে দেহ পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় আমাকে, দাবি রূপের। এমনকি রাতে সুশান্তের দেহ ময়নাতদন্ত করার পিছনেও রহস্য ছিল বলেও বোমা ফাটিয়েছে সে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+