মকর সংক্রান্তিতে বিশ্বজুড়ে ৭৫ লক্ষের বেশি মানুষের সূর্য প্রণাম, উদ্যোগ কেন্দ্রের
মকর সংক্রান্তিতে বিশ্বজুড়ে ৭৫ লক্ষের বেশি মানুষের সূর্য প্রণাম, উদ্যোগ কেন্দ্রের
শুক্রবার গোটা বিশ্বজুড়ে ৭৫ লক্ষের বেশি মানুষ সূর্য নমস্কারে অংশ নিয়েছিলেন। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে কেন্দ্রের আজাদি কা অমৃত মহোৎসবের অন্তর্গত আয়ুষ মন্ত্রকের বিশেষ এই উদ্যোগ, যা 'প্রাণশক্তির জন্য সূর্য নমস্কার’ নামে পরিচিত, সেখানে যোগ দিয়েছিলেন ৭৫ লক্ষের বেশি মানুষ।

সূর্য নমস্কারের তাৎপর্য
শুক্রবার ভার্চুয়ালি এই অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বনন্দ সোনওয়াল ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুঞ্জাপারা মহেন্দ্রভাই। এদিনের অনুষ্ঠানে সর্বনন্দ সোনওয়াল বলেন, 'সূর্য নমস্কারের মাধ্যমে সূর্যের আরাধনা করা হয়, যাতে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যোগ ব্যায়াম ও সূর্য নমস্কার মানুষের ভালো থাকা ও সুস্বাস্থ্যের জন্য প্রচার করা হচ্ছে।' মুঞ্জাপারা মহেন্দ্রভাই জানিয়েছেন যে যে সূর্য নমস্কারের ওপর গবেষণা প্রকাশ করেছে যে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং শরীরকে ফিট রাখে।

এই ইভেন্টে বিভিন্ন যোগ প্রতিষ্ঠান অংশ নেয়
প্রসঙ্গত করোনা কালে যোগ ব্যায়াম ও শরীরচর্চার ওপর বিশেষ নজর দেওয়ার কথা চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেই থাকেন। শরীরকে ফিট রাখতে শরীরচর্চার চেয়ে ভালো উপায় আর নেই। ভারত এবং বিদেশ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ যোগ ইনস্টিটিউটগুলি, যেমন ভারতীয় যোগ অ্যাসোসিয়েশন, ন্যাশনাল যোগ স্পোর্টস ফেডারেশন, যোগ সার্টিফিকেশন বোর্ড, এফআইটি ইন্ডিয়া, এবং অনেক সরকারি ও বেসরকারি সংস্থা এই ইভেন্টে অংশগ্রহণ করে এবং সূর্য প্রণাম করে।

কারা কারা যোগ দেন
এদের মধ্যে ছিলেন যোগগুরু বাবা রামদেব, শ্রী শ্রী শঙ্কর ও সদগুরু জাগ্গি বাসুদেব। ২০২১ সালের মিস ওয়ার্ল্ড জাপান তামাকি হোসিও ভার্চুয়ালি এই ইভেন্টে যোগ দিয়েছিলেন। তিনি জানিয়েছেন যে ভারত সরকারের এই উদ্যোগ সবার জন্য উপকারী হবে। তিনি যোগ করেছেন যে বিপুল সংখ্যক জাপানিরা তাদের দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়ামকে অন্তর্ভুক্ত করেছেন।

করোনা কালে সূর্য নমস্কারের প্রাসঙ্গিকতা রয়েছে
মকর সংক্রান্তিতে সূর্য নমস্কার প্রদর্শন কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট প্রাসঙ্গিক। সূর্য নমস্কার জীবনীশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তাই করোনাকে শরীর থেকে উপড়ে ফেলতে তা সক্ষম বলেই মনে করছেন বহু চিকিৎসক।












Click it and Unblock the Notifications