চোখ রাঙাচ্ছে মৌসুমী বায়ু! কোঙ্কন, গোয়া এবং উপকূল কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস
মৌসুমী বায়ুর পশ্চিম অংশ উত্তরের দিকে কিছুটা অগ্রসর হয়েছে। যা এই মুহুর্তে কাপুরথালা, নাহান, সাজাপুর, বারানসী, পূর্ণিয়া, দিঘার ওপর অবস্থান করছে। বঙ্গোপসাগরের দিকেও এগিয়েছে সেটি।
মৌসুমী বায়ুর পশ্চিম অংশ উত্তরের দিকে কিছুটা অগ্রসর হয়েছে। যা এই মুহুর্তে কাপুরথালা, নাহান, সাজাপুর, বারানসী, পূর্ণিয়া, দিঘার ওপর অবস্থান করছে। বঙ্গোপসাগরের দিকেও এগিয়েছে সেটি।

রবিবারে দেওয়ার আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী এলাকার ওপর নিম্নচাপ অবস্থান করছে। একইসঙ্গে সমুদ্র পৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপরের দিকে ঘূর্ণাবর্তও অবস্থান করছে। যার অভিমূখ উত্তর পশ্চিম দিকে।
মৌসুমী অক্ষরেখা কাপুরথালা, নাহান, সাজাপুর, বাসানসী, পূর্ণিয়া, দিঘার ওপর অবস্থান করছে।
পশ্চিম উপকূলে থাকা মৌসুমী বায়ু আগামি ৩-৪ দিনের মধ্যে শক্তিশালী হবে। আগামি ৩-৪ দিনের মধ্যে মৌসুমী বায়ু সক্রিয় হতে যে যে পরিবেশগুলি লাগে, তা দক্ষিণের উপদ্বীপ এবং তার সন্নিহিত মধ্য ভারত অঞ্চলে সক্রিয় হবে বলে অনুমান। যার প্রভাবে বাকি মধ্য ভারত, উত্তরের সমতল এবং উত্তর পশ্চিম ভারতে ১০ জুলাই থেকে প্রবল বৃষ্টি হতে পারে বলে অনুমান আবহ দফতরের।
আবহ দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামি ৩-৪ দিন আরব সাগর অতি উত্তাল থাকবে। ফলে মৎস্যজীবীদের এই সময়ের মধ্যে সেখানে যেতে নিষেধ করা হয়েছে।
আবহ দফতরের অনুমান, বর্ষার বাকি সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোঙ্কন, গোয়ায়। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ কর্ণাটকে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উপকূল কর্ণাটক, মারাঠাওয়াড়া, বিদর্ভে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কেরল, তেলেঙ্গানা, গুজরাত, মধ্য মহারাষ্ট্রে। উত্তর কর্ণাটক, ছত্তিসগড়, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications