রাজ্যের দোরগোড়ায় বর্ষা! কবে দুই বঙ্গে ছাপিয়ে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে গাঙ্গেয় বঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে গাঙ্গেয় বঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরে সেই নিম্নচাপ বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে যাবে।

হাওয়া অফিস জানিয়েছে, দুই-তিনদিনের মধ্যেই রাজ্যে বর্ষা ঢুকছে। সাধারণত উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গে বর্ষা ঢোকার ক্ষেত্রে কয়েকদিনের ফারাক থাকে। তবে এবার একই সময়ে দুই বঙ্গে বর্ষা ঢুকতে চলেছে বলে জানা গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু যা বঙ্গোপসাগরের উপরে সক্রিয় হচ্ছে, তা রাজ্যে বর্ষা নিয়ে আসছে।
এদিকে আরব সাগর ধরে আরও শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে বর্ষা। গোয়া, কর্ণাটক, রায়লসীমা, কোঙ্কন উপত্যকা, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, বিদর্ভ, দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ ওড়িশা, তেলঙ্গানা, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকার দিকে বর্ষা এগিয়ে এসেছে।
উত্তর-পশ্চিম বর্ষা মধ্য আরব সাগর ধরে মহারাষ্ট্রে প্রবেশ করছে। আগামী ২৪ ঘণ্টায় ছত্তিশগড়, ওড়িশা, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এই কয়েকদিন ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাত হলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ভারতে কর্ণাটক, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, পুদুচ্চেরিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে। তবে মধ্য ভারতে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। জুলাই মাসে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক হতে চলেছে বলেও হাওয়া অফিস জানিয়েছে।












Click it and Unblock the Notifications