Mahua Moitra: বিয়ে করে হইচই ফেলে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, পাত্রটি কে?
তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ওড়িশার প্রাক্তন বিজু জনতা দলের (BJD) সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। জানা গিয়েছে, গত ৩ মে জার্মানির বার্লিনে এক গোপন অনুষ্ঠানে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। এই খবরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে মহুয়া মৈত্রকে হালকা গোলাপি শাড়ি ও গয়নায় দেখা গিয়েছে। আর পিনাকী মিশ্র পরেছিলেন সাদা পাঞ্জাবি ও জ্যাকেট। যদিও তাঁদের সম্পর্কের গুঞ্জন আগে থেকেই ছিল। তবে প্রকাশ্যে তাঁদের সেভাবে দেখা যায়নি। এই বিয়ের মাধ্যমে তাঁরা কার্যত চমক দিয়েছেন।

পেশায় আইনজীবী পিনাকী মিশ্র (৬৫) ওড়িশার পুরী লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ। তিনি চারবার সাংসদ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেত্রী এবং দুইবারের সাংসদ। দুজনেরই এটি দ্বিতীয় বিবাহ।
মহুয়া এর আগে বিদেশি লার্স ব্ররসনকে বিয়ে করেছিলেন, যা পরে ভেঙে যায়। পিনাকী মিশ্রের প্রথম বিবাহ হয়েছিল সঙ্গীতা মিশ্রের সঙ্গে এবং তাঁদের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। বেশ কয়েক বছর আগেই পিনাকী ও সঙ্গীতার বিবাহবিচ্ছেদ হয়।
এই বিয়ের খবর নিয়ে রাজনৈতিক মহলে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনই অনেকেই তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications