Odisha's new Chief Minister: প্রাক্তনকে মঞ্চে রেখেই ওডিশার মুখ্যমন্ত্রী পদে শপথ মোহনচরণ মাঝির
Odisha's new Chief Minister: ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আদিবাসী নেতা মোহনচরণ মাঝি (Mohan Charan Majhi)। কেওনঝড় থেকে চারবারের বিধায়ক তিনি। দীর্ঘ আলোচনার পর ওডিশার মুখ্যমন্ত্রী পদে মঙ্গলবারই তাঁর নাম ঘোষণা করে বিজেপি নেতৃত্ব।
এরপরেই আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ওডিশার নয়া মুখ্যমন্ত্রী পদে শপথ (Odisha's new Chief Minister)নিলেন আদিবাসী নেতা মোহন। মঞ্চে উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা সহ একাধিক শীর্ষ নেতা। ছিলেন ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও (Naveen Patnaik)।

ওডিশার রাজধানী ভুবনেশ্বরের জনতা ময়দানে (Janata Maidan) এ এদিন বিশেষ শপথের অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানেই শপথ নেন মোহনচরণ মাঝি। শপথের পরেই নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন তিনি। এদিন মোহনের পাশাপাশি উপ মুখ্যমন্ত্রী (deputy chief ministers of Odisha) পদে দুজন শপথ নেন।
শপথ নেন কেভি সিং দেও (KV Singh Deo) এবং প্রভাতী পারিদা (Pravati Parida)। তাঁদের সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন একাধিক বিজেপি বিধায়ক। সম্ভবত আজই তাদের দফতর ভাগ করে দেওয়া হতে পারে।
BJP leader Mohan Charan Majhi takes oath as the Chief Minister of Odisha, in Bhubaneswar. pic.twitter.com/tlCfkmjj6s
— ANI (@ANI) June 12, 2024
শপথ অনুষ্ঠান শেষে ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। বলে রাখা প্রয়োজন, লোকসভার নির্বাচনের সঙ্গেই এবার ওড়িশায় বিধানসভা নির্বাচন হয়। একেবারে মাটি কামড়ে থেকে লড়াই করে সেখানে বিজেপি।
\একাধিকবার ওডিশায় গিয়ে প্রচার করেন নরেন্দ্র মোদী। ১৪৭ আসনের ওড়িশা বিধানসভায় ৭৮টিতে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। বিজেডি ৫১ এবং কংগ্রেস ১৪টি আসনে জিতেছে। অন্যেরা চারটিতে। আর এই জয়ের পরেই উচ্ছাসে ফেটে পড়েন বিজেপি নেতা-কর্মীরা।
#WATCH | Bhubaneswar: Prime Minister Narendra Modi speaks with former Odisha CM and BJD chief Naveen Patnaik after the swearing-in ceremony of CM Mohan Charan Majhi concludes. pic.twitter.com/7iOR8u4FfS
— ANI (@ANI) June 12, 2024
কিন্তু কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু একেবারেই আলোচনার বাইরে থাকা আদিবাসী নেতা মোহনচরণ মাঝির নাম মুখ্যমন্ত্রী পদের জন্য প্রস্তাব করা হয়। দীর্ঘ সময় ধরে আরএসএস এবং বিজেপির সঙ্গে যুক্ত। অনেকেই বলেন, ওডিশায় বিজেপির উত্থানের পিছনে রয়েছে মোহনচরণ মাঝির অনেকটাই ভূমিকা।
তাঁর সাংগঠনিক দক্ষতা বারবার দলের মধ্যেও প্রশংসা পেয়েছে। ওড়িশা বিজেপির নীতি নির্ধারণেও অন্যতম ভূমিকা রয়েছে মোহনের। শুধু তাই নয়, সেখানকার আদিবাসীদের মধ্যে মোহনের গ্রহণ যোগ্যতা অনেক। আর সব দিক ভেবেই বিজেপির এহেন সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। তবে ওডিশায় বিজেপির জয়জয়কার প্রভু জগন্নাথের কৃপাতেই হয়েছে বলে জানিয়েছেন মোহন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications