ভাগবতের 'অহংকারী' মন্তব্য! বিজেপির সঙ্গে সম্পর্ক কেমন? কী বলছে আরএসএস
একজন সত্যিকারের সেবক কখনই অহংকারী হতে পারেন না। লোকসভা নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতার অভাবের পরে এমনটাই মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এই কথায় বিজেপির সঙ্গে তাদের মতবিরোধ নিয়ে জল্পনা তৈরি হলেও, আরএসএস সূত্র তা প্রত্যাখ্যান করেছে।
আরএসএসের প্রধান ভাগবতের মন্তব্যের পরে বিরোধী নেতারা-সহ বিজেপির একাংশ বিষয়টিতে নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে করা বলেও মন্তব্য করেছিলেন। কিন্তু আরএসএস সূত্র বলেছে, সঙ্ঘ ও বিজেপির মধ্যে কোনও মত বিরোধ নেই। ওই ধরনের মন্তব্যকে অনুমানমূলক বলেও দাবি করা হয়েছে আরএসএস সূত্রের তরফে।

গত সোমবার নাগপুরে এক অনুষ্ঠানে আরএসএস প্রধান বলেছিলেন, একজন সত্যিকারের সেবক মর্যাদা বজায় রাখে। কাজ করার সময় তিনি সাজসজ্জা অনুসরণ করেন। তিনি এই কাজ করছেন, বলার অহংকার তাঁর নেই। একমাত্র সেই ব্যক্তিকেই প্রকৃত সেবক বলা যায়।
এব্যাপারে আরএসএস সূত্রে বলা হয়েছে, ২০১৪ এবং ২০১৯-এর লোকসভা ভোটের পর তিনি যা বলেছিলেন, তার সঙ্গে সোমবারের বক্তৃতার খুব বেশি পার্থক্য নেই। যে কোনও ভাষণ জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটি ঘটনার উল্লেখ করতে বাধ্য। তবে ভাগবতের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে বলে দাবি সূত্রের। পাশাপাশি সেই সূত্রের দাবি, বিভ্রান্তি তৈরি করতে বিষয়টিকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আরএসএস প্রধানের অহংকার মন্তব্য নরেন্দ্র মোদী কিংবা কোনও বিজেপি নেতাকে লক্ষ্য করে করা হয়নিু বলেও দাবি করা হয়েছে ওই সূত্রের।
এছাড়াও আরএসএসের জাতীয় কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার ভোটের ফল নিয়ে যে মন্তব্য করেছেন, তা তাঁর ব্যক্তিগত মত, কোনওভাবেই আরএসএসের সরকারি অবস্থান নয় বলেও দাাবি করা হয়েছে ওই সূত্রের। প্রসঙ্গত গত বৃহস্পতিবার জয়পুরে এক অনুষ্ঠানে ইন্দ্রেশ কুমার বলেছিলেন, একটি দল (বিজেপি) ভগবান রামের ভক্তি করেছে, কিন্তু অহংকারী হওয়ায় ২৪১-এ থেমে গিয়েছে।
প্রসঙ্গত, প্রায় মাস খানেক আগেব বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন, দল আগে এত বড় ছিল না। সেই সময় আরএসএসের প্রয়োজন ছিল। কিন্তু বর্তমানে বিজেপি অনেক উন্নতি করেছে। বিজেপি এখন নিজেই এগিয়ে যেতে সক্ষম।
জেপি নাড্ডা বলেছিলেন, দল বড় হয়েছে। প্রত্যেকেই নিজের নিজের দায়িত্ব পালন করছেন। সেখানে আরএসএস একটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। সেখানে বিজেপি একটি রাজনৈতিক সংগঠন। তিনি বলেছিলেন আরএসএস আদর্শগতভাবে তাদের কাজ করে। আর বিজেপি রাজনৈতিকভাবে তাদের কাজ করে।












Click it and Unblock the Notifications