জিজ্ঞাসাবাদের পরই সাংবাদিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ, তীব্র প্রতিবাদ তৃণমূলের

ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের মালিককে গ্রেফতার করল পুলিশ। সোমবার মহম্মদ জুবের নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। টুইটারে এক ব্যক্তি দিল্লি পুলিশকে ট্যাগ করে ওই

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের মালিককে গ্রেফতার করল পুলিশ। সোমবার মহম্মদ জুবের নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। টুইটারে এক ব্যক্তি দিল্লি পুলিশকে ট্যাগ করে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।

জিজ্ঞাসাবাদের পরই সাংবাদিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ

তার ভিত্তিতেই আজ সোমবার গ্রেফতার করা হয়েছে অল্ট নিউজের মালিককে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ২৯৫ এ ধারায় অভিযোগ আনা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। দিল্লি পুলিশের IFSO (Intelligence Fusion & Strategic Operations) শাখা তাঁকে গ্রেফতার করেছে। সোমবার সকালে মহম্মদ জুবেরকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার স্পেশাল সেলের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল মহম্মদ জুবেরকে। তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ থাকায় গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। এমনটাই জানা যাচ্ছে। যদি পরে তাঁকে আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিতে চেয়েছে পুলিশ। বেশ কিছু প্রশ্নের উত্তর জুবেরের কাছ থেকে পেতে চান তদন্তকারীরা। আর সেই কারণেই এহেন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

অল্ট নিউজের কো-ফাউন্ডার প্রতীক সিনহা টুইটে জানিয়েছেন, বারবার চাওয়া সত্ত্বেও কোনও এফআইআরের কপি দিচ্ছে না পুলিশ। পাশাপাশি তাঁর অভিযোগ, নিয়ম মাফিক যে নোটিস দেওয়া হয়, সেটাও দেওয়া হয়নি।

অন্যদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে, তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেছেন, বিশ্বের অন্যতম প্রথিতযশা সাংবাদিক মহম্মদ জুবেরের গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উনি প্রতিদিন বিজেপি ফেক নিউজ ফাঁস করে দিতেন। কংগ্রেস সাংসদ শশী থারুর মন্তব্য করেছেন,এই গ্রেফতারি সত্যের অপমান। টুইটে তিনি উল্লেখ করেছেন অল্ট নিউজ হল এমন একটি সংবাদমাধ্যম যেখানে ভুল তথ্য বা ভুয়ো তথ্যের আসল সত্যি ফাঁস করা হয়।

অল্ট নিউজ ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট হিসেবে পরিচিত। অর্থাৎ কোনও খবর প্রকাশ্যে এলে সেই খবরটি সত্যি কি না, খুঁজে বের করাই এই সংবাদমাধ্যমের কাজ। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিনিয়ত নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে। অনেক সময় সেগুলো সত্যি না হলেও ভুয়ো তথ্যে আতঙ্ক ছড়ায়। তাই সাম্প্রতিককালে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সেই ফ্যাক্ট চেকিংয়ের কাজটিই করে থাকে এই অল্ট নিউজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+