বিজেপি টিআরএস মুদ্রার দুই পিঠ, ভারত জোড়ো যাত্রায় যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিন
বিজেপি টিআরএস মুদ্রার দুই পিঠ, ভারত জোড়ো যাত্রায় যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিন
রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় বর্তমানে তেলেঙ্গানায় রয়েছেন। তিনি তেলেঙ্গানার শাসক দল টিআরএসের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপি ও টিআরএস মুদ্রার এপিঠ ও ওপিঠ। বৃহস্পতিবার ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজাহারউদ্দিন রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় পা মেলান।

টিআরএস ও বিজেপি মুদ্রার দুই পিঠ
রাহুল গান্ধী তেলঙ্গানার নারায়ণপেট জেলায় ভারত জোড়ো যাত্রার একটি অংশ হিসেবে জনসভা করেন। সেখানে তিনি তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির তুমুল সমালোচনা করেন। টিআরএস ও বিজেপির তুলনা করে কংগ্রেস সাংসদ বলেন, দুটো দলই গণতন্ত্র বিরোধী, বিধায়ক কেনে, সরকারের পতন ঘটায়। তিনি বলেন, আমার জন্য টিআরএস ও বিজেপি একই। দুটো দল একই ধরনের কাজ করে। দিল্লিতে টিআরএস বিজেপিকে সাহায্য করে। তেলেঙ্গানায় টিআরএসকে বিজেপি সাহায্য করে। দুটোই গণতন্ত্র বিরোধী দল।

টিআরএস বিধায়ক কেনার অভিযোগ
হায়দরাবাদে বিজেপির বিরুদ্ধে টিআরএস বিধায়ককে অর্থের প্রলোভন দেখানোর অভিযোগ এসেছে। টিআরএসের চার জন বিধায়ককে বিপুল পরিমাণে অর্থের প্রস্তাব দেওয়া হয়। ঘটনায় তিনজনকে হায়দরাবাদ পুলিশ গ্রেফতার করেছে। টিআরএসের অভিযোগ, রাজ্য সরকারে অস্থিরতা আনতে বিজেপি এই ধরনের কাজ করেছে। যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার দুদিন পরেই রাহুল গান্ধী বিজেপি ও টিআরএসকে মুদ্রার এপিঠ ও ওপিঠ বলে উল্লেখ করেন।

টিআরএস বিজেপিকে সাহায্য করে
বৃহস্পতিবার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী মনে করিয়ে দেন, নরেন্দ্র মোদী সংসদে বিতর্কিত তিনটি কৃষি বিল পাস করানোর চেষ্টা করেছিলেন। সেই সময় টিআরএস বিলগুলোকে সমর্থন করেছিলেন। কৃষি বিল সংসদে পাস হওয়ার পরেই তা আইনে পরিণত হয়। দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভ কেন্দ্র সরকার পিছু হটতে বাধ্য হন। ওই আইন প্রত্যাহার করে নেয়। রাহুল গান্ধী বলেন, আমরা বিধানসভায় তিনটি কৃষি আইনের প্রস্তাব এনেছিলাম। কিন্তু টিআরএস তা সমর্থন করেনি।

তেলেঙ্গানায় দুর্নীতিগ্রস্থ সরকার
রাহুল গান্ধী বলেন, বিজেপি ও টিআরএস কোনও রাজনৈতিক দল নয়। বরং এই দুটো দল ব্যবসা করে। জনগণের অর্থ লুঠ করে। কিন্তু সাধারণ মানুষের স্বার্থে এই দুটো দল কোনও কাজ করে না। তিনি বলেন, তেলেঙ্গানায় টিআরএস সরকার সম্ভবত দেশের সব থেকে দুর্নীতিগ্রস্থ সরকার। বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী ১৫,০০০ কোটি টাকার মিয়াপুর জমি কেলেঙ্কারি এবং কালেশ্বরম প্রকল্পে দুর্নীতির কথা উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, তেলেঙ্গানার কৃষকরা বলছেন যে তেলেঙ্গানায় টিআরএস তা করছে যা কেন্দ্রে বিজেপি করছে।












Click it and Unblock the Notifications