Asaduddin Owaisi: মহম্মদ আজহারউদ্দিনকে প্রার্থী করেছে কংগ্রেস, ভোট কাটতে ৯ আসনে লড়ছেন ওয়াইসি?
মহম্মদ আজহারউদ্দিনকে কংগ্রেস প্রার্থী করেছে তেলেঙ্গানায়। অন্যদিকে কংগ্রেসের ভোটব্যাঙ্কে ধাক্কা দিতে আসরে নেমে পড়েছে এআইএমআইএম। তেলেঙ্গানায় আরও বেশি সংখ্যক আসনে এবার তারা লড়াই করছে। কংগ্রেস যাতে কোনওভাবে মাথা তুলতে না পারে, সেই লক্ষ্যেই তারা প্রচার শুরু করছে।
মুসলিম ভোট কি আরও নিজেদের অধীনে আনার চেষ্টা করছেন আসাদউদ্দিন ওয়াইসি? তেলেঙ্গানা নির্বাচনে এবার আরও বেশি সংখ্যক আসনে প্রার্থী দিচ্ছে তার দল এআইএমআইএম। শুক্রবার তেলেঙ্গানায় তাদের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। এবার নটি আসনে আসাদউদ্দিন ওয়াইসির দল লড়াই করছে। একথা জানা গেল।

তেলেঙ্গানায় সাতজন বিধায়ক রয়েছে আসাদউদ্দিন ওয়াইসির। রাজেন্দ্রনগর ও জুবিলি হিলস এই দুটি আসনেও প্রার্থী দেওয়া হবে। কংগ্রেসকে তেলেঙ্গানায় জিততে দেওয়া যাবে না। এটাই লক্ষ্য ওয়াইসির। মহম্মদ আজহারউদ্দিনকে জুবিলি হিলস কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। সেখানেও এবার প্রার্থী দিচ্ছে এআইএমআইএম। আসাদউদ্দিন ওয়াইসি কি কংগ্রেসের ভোট কাটকে নেমে পড়লেন তেলেঙ্গানার ভোটে?
ওয়াইসির ছোট ভাই এবং বিধায়ক আকবরুদ্দিন এবারও লড়াই করছেন। তিনি চন্দ্রায়ণগুট্টা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলছেন, তিনি ইতিমধ্যেই জনগণের কাছে এআইএমআইএম প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। যেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে তাদের ভোট দিতে অনুরোধ করা হচ্ছে। বাকি আসনগুলিতে বিআরএসকে ভোট দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
তাহলে কি কংগ্রেসের সঙ্গে কৌশলগত লড়াই করছেন আসাদউদ্দিন ওয়াইসি? তেলেঙ্গানায় এবার বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে পারে কংগ্রেস। রাহুল গান্ধীর দিকে পাল্লাও ভারী। সেই কথা ভেবেই অন্য শিবির এআইএমআইএমকে মাঠে নামিয়ে দিল? কংগ্রেসের ভোট কাটাই কি অন্যতম লক্ষ এই দলের?
কংগ্রেস প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনকে জুবিলি হিলস থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছে। এই আসনে লড়াই হবে। এমনই মনে করা হচ্ছে। ওয়াইসির মতে, কংগ্রেস ও বিজেপি দুই দলই হিন্দুত্ববাদকে নিয়েই চলে। কমলনাথ প্রমাণ করেছে, বাবরি মসজিদ ধ্বংসে বিজেপি ও আরএসএসের মতো কংগ্রেসেরও সমান ভূমিকা ছিল।
জানুয়ারির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে যাক। রাম- শ্যামের ভালো জুটি হবে বলে কটাক্ষ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications