উডুপিতে মোদীর দৃপ্ত বার্তা, নতুন ভারত মাথা নোয়ায় না, আমাদের সুদর্শনই শত্রুদমন করবে
উডুপির শ্রীকৃষ্ণ মঠের পবিত্র প্রাঙ্গণে শুক্রবার এক আধ্যাত্মিক আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তুলে ধরলেন "নতুন ভারতের" শক্তি ও আত্মবিশ্বাসের বার্তা। লাখো মানুষের সমবেত গীতাপাঠের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "নতুন ভারত কখনও মাথা নোয়ায় না। আমাদের সুদর্শন চক্র শত্রুকে নিশ্চিহ্ন করার ক্ষমতা রাখে অপারেশন সিঁদুরের প্রমাণ।" সম্পূর্ণ বদলেছে। "এ দেশ তার নাগরিকদের রক্ষা করতে পিছপা হয় না," বলেন মোদি।
উডুপিতে রোডশোর পর প্রধানমন্ত্রী পৌঁছন শ্রীকৃষ্ণ মঠে। সেখানে 'লক্ষ কান্ঠ গীতা পারায় মঞ্চে উঠে মোদি জানান, এই মুহূর্ত তাঁর জীবনে "অপরিসীম তৃপ্তির" অনুভূতি এনে দিয়েছে। কয়েক দিন আগেই কুরুক্ষেত্র সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "গীতার ভূমি থেকে এসে আজ কৃষ্ণভক্তির এই ভূমিতে উপস্থিত হতে পারা আমার কাছে আশীর্বাদের মতো।"

একসঙ্গে এক লক্ষেরও বেশি মানুষ শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক উচ্চারণ করেন। ছাত্র, সন্ন্যাসী, পণ্ডিত থেকে সাধারণ মানুষ সকলের মিলিত অংশগ্রহণে সৃষ্টি হয় অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ।
সমবেত গীতাপাঠ সম্পর্কে মোদীর মন্তব্য, "আজ যখন লক্ষ মানুষ একসঙ্গে গীতার শ্লোক পাঠ করলেন, তখন বিশ্বের সামনে ভারতের হাজার বছরের ঐতিহ্যের ঐশ্বর্য আরও উজ্জ্বল হয়ে উঠল।"
উডুপিতে নতুন স্থাপনার উদ্বোধন
এই উপলক্ষে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন সুর্ণ তীর্থ মণ্ডপ ও কানকানা কিঁদির জন্য স্বর্ণাবরণ 'কানকা কাবচ'। বর্মঘেরা এই জানলা থেকেই কবি সন্ত কানাকদাসা কৃষ্ণদর্শন পেয়েছিলেন বলে বিশ্বাস।
এছাড়া মোদি শিশুদের আঁকা তাঁর প্রতিচ্ছবি সংগ্রহ করে রাখতে নিরাপত্তাকর্মীদের বিশেষ নির্দেশ দেন।
অযোধ্যা প্রসঙ্গ থেকে সুশাসনের মডেল উডুপির গুরুত্ব তুলে ধরলেন মোদি,
ভাষণে অযোধ্যার প্রসঙ্গ তুলেও প্রধানমন্ত্রী বলেন, "অযোধ্যায় ধর্মধ্বজ প্রতিষ্ঠিত হয়েছে। রাম মন্দির আন্দোলনে উডুপির অবদান দেশের সব মানুষ জানেন।"
মোদির মতে, সুশাসনের আদর্শে উডুপির ভূমিকা অনন্য। জনসংঘ ও বিজেপির প্রশাসনিক চিন্তাধারার ভিত্তিও তৈরি হয়েছিল এই অঞ্চলের কাজের ধারা থেকেই।
অর্থনৈতিক স্বনির্ভরতার কথা উল্লেখ করে মোদি বলেন, "আমাদের সবারই 'ভোকাল ফর লোকাল' হতে হবে। দেশীয় পণ্যকে শক্তিশালী করতে মানুষের অংশগ্রহণই আসল শক্তি।"
সমাপ্তিতে তিনি জানান, গীতার উপদেশ শুধু ব্যক্তিজীবনে নয়, রাষ্ট্র পরিচালনার নীতিতেও দিশা দেখায়।












Click it and Unblock the Notifications