Modi 3.0 Cabinet: মোদীর মন্ত্রিসভায় গুরুত্ব ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাংসদদের, কারণটা কী?

Modi 3.0 Cabinet: নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভায় এবার আধিক্য ভোটমুখী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাংসদদের। যার মধ্যে বেশিরভাগ জায়গায় বিজেপি এবার লোকসভা নির্বাচনে ভালো ফল করেনি।

নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল শপথ নিয়েছেন ৭১ জন মন্ত্রী। আজ মন্ত্রক বণ্টনের প্রক্রিয়াও সারা হয়ে গিয়েছে। ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ২১ জন পূর্ণমন্ত্রী বা প্রতিমন্ত্রী হলেন।

Modi 3 0 Cabinet

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আগামী ১ বছরের মধ্য়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। এমনিতে এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায়নি। তাই মন্ত্রিত্বের বণ্টনেও শরিকদের মন জুগিয়ে চলতে হয়েছে বিজেপিকে। এরপর বিভিন্ন বিধানসভা নির্বাচনের কথাও মাথায় রাখতে হচ্ছে।

চলতি বছর ও আগামী বছর বিধানসভা নির্বাচন হবে হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর, দিল্লি এবং বিহারে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপির খারার ফল হয়েছে এর মধ্যে হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও বিহারে।

প্রধানমন্ত্রীকে নিয়ে মোট ৭২ জন মন্ত্রী শপথ নিয়েছেন। তার মধ্যে ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মন্ত্রী হলেন ২১ জন, যা মোট মন্ত্রী-সংখ্যার শতকরা ২৯.১৭ শতাংশ। এতে একদিকে যেমন শরিকদের খুশি রাখা গেল, তেমনই ভোটমুখী রাজ্যের ভোটাররাও খুশি হবেন যে, মন্ত্রিসভায় তাঁদের রাজ্যের প্রতিনিধিত্ব রয়েছে।

অক্টোবরে ভোট রয়েছে হরিয়ানা ও মহারাষ্ট্রে। হরিয়ানা থেকে এবার মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেলেন ৩ জন। তাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী মনোহর লাল খট্টর। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন গুরুগ্রামের সাংসগ ইন্দরজিৎ রাও। মহারাষ্ট্র থেকে ইতিমধ্যেই ৬ জন মন্ত্রী হয়েছেন।

অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপিকে প্রতিমন্ত্রী দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু প্রফুল প্যাটেল আগে পূর্ণমন্ত্রী থাকায় তারা সেই প্রস্তাব গ্রহণ করেনি। কিছু দিন পর মন্ত্রিসভার সম্প্রসারণের আশ্বাস মিলেছে। মহারাষ্ট্র থেকে মন্ত্রীদের মধ্যে চারজন বিজেপির। ১ জন একনাথ শিণ্ডে গোষ্ঠীর শিবসেনার। যদিও তারা প্রতিমন্ত্রী পদ নিয়ে খুশি নয়। রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া থেকে একজন মন্ত্রী হয়েছেন।

জম্মু ও কাশ্মীরের থেকে মোদী সরকারে মন্ত্রী হলেন জিতেন্দ্র সিং। পূর্ব দিল্লির সাংসদ হর্ষ মালহোত্রাকেও প্রতিমন্ত্রী করা হয়েছে। ঝাড়খণ্ড থেকে মন্ত্রী হলেন অন্নপূর্ণা দেবী ও সঞ্জয় শেঠ। বিহার থেকে এনডিএ-র সাংসদ সংখ্যা ৩০। বিহার পেল ৮ কেন্দ্রীয় মন্ত্রী। সংখ্যার নিরিখে যা উত্তরপ্রদেশের পরেই।

কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন ঘোষণা করে বিজেপি মাস্টারস্ট্রোক দিয়েছিল। তাঁর পুত্র রাম নাথ ঠাকুর মন্ত্রী হলেন। বিজেপির গিরিরাজ সিং, নিত্যানন্দ রাই, এলজেপির চিরাগ পাসোয়ান, হিন্দুস্তান আওয়ামি মোর্চার জিতন রাম মাঞ্ঝিদের মন্ত্রী করার মধ্যে ভোটমুখী পরিকল্পনা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+