'ভারত নিরপেক্ষ নয়, বরং...'! রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহে পুতিনের সামনেই বার্তা মোদীর, আর কী কী বললেন দুই নেতা?

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার থেকে বৃহস্পতিবারই দুই দিনের জন্য ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ দিল্লিতে বহু প্রতীক্ষিত শীর্ষ বৈঠকে প্রেসিডেন্ট পুতিনকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, এই যুদ্ধের আবহে ভারত একদমই নিরপেক্ষ নয়। ভারত শান্তির পক্ষে আছে। কারণ এই সময় যুদ্ধের নয়, বরং এই সময় শান্তির। সেই সঙ্গে মোদী, প্রেসিডেন্ট পুতিনের প্রশংসাও করেছেন। পুতিনের পাশে বসে প্রধানমন্ত্রীর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, শুধুমাত্র শান্তির পথ ধরেই বিশ্বের উন্নতি সম্ভব।

-

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের। তাঁদের সাক্ষাৎ হয়েছে বহুবার এবং রাশিয়া সফরেও গিয়েছেন প্রধানমন্ত্রী। এই লম্বা সময় ধরে ভারতের অবস্থান একটুও এদিক ওদিক হয়নি।

মোদী সাফ জানিয়েছেন যে, ভারত শান্তির পক্ষে আছে। কারণ এই সময় যুদ্ধের নয়, বরং এই সময় শান্তির। আজ হায়দরাবাদ হাউসের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী আবারও সেই কথাই রুশ প্রেসিডেন্টকে মনে করিয়ে দিয়েছেন। আজ বৈঠকের শুরু থেকেই দুই নেতার মধ্যে আন্তরিকতা স্পষ্ট ছিল।

আজ বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী মোদী বলেন, "ভারত নিরপেক্ষ নয়। ভারত শান্তির পক্ষে আছে। এটা শান্তির যুগ। অতীতের শান্তি ফেরানোর জন্য সাম্প্রতিক অনেক চেষ্টা করা হয়েছে। আমার বিশ্বাস যে গোটা বিশ্ব আবারও শান্তির পথে ফায়ার আসবে।"

মোদী 'ভারতের প্রকৃত বন্ধু' বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট পুতিনকে। তিনি আরও বলেন, "যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রকৃত বন্ধুর মতো পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে দফায় দফায় আলোচনা করেছেন। সেই সঙ্গে তিনি সমস্ত তথ্যও জানিয়েছেন।"

এই বিষয় নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনও বলেন, "ইউক্রেনে যা যা ঘটে চলেছে সেই নিয়ে আমেরিকা সহ অনেকের সঙ্গেই আলোচনা করে শান্তি প্রস্তাবের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী মোদী যেভাবে ইউক্রেন সমস্যার দিকে নজর রেখেছেন সেটা সত্যিই প্রশংসা করার মতো।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+