নরেন্দ্র ধ্বংসাত্মক জোটের (এনডিএ) নেতা মোদী, কটাক্ষ জয়রাম রমেশের
আজ তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। 'নরেন্দ্র ধ্বংসাত্মক জোটের (এনডিএ) নেতা' হিসাবে শপথ নেবেন মোদী। তাঁর সমস্ত বৈধতার অভাব রয়েছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ রবিবার দুপুরে এই কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, "মনে আছে গত বছর ২৮ মে? সেই দিন নরেন্দ্র মোদী সেঙ্গোলের সঙ্গে নতুন সংসদ ভবনে হেঁটেছিলেন। কেবল মোদীর নায়ক হওয়ার ছলকে মানতা দেওয়ার জন্য নয়। তামিল ভোটারদের কাছে আবেদন করার জন্যও।"

এদিন জয়রাম রমেশ বলেন, " সেই দিন নিজেই, আমি আর্কাইভাল উপাদান ব্যবহার করে মোদীর জাল ফাঁস করেছিলাম।" এদিন আরও খোঁচা দিয়েছে জয়রাম।
তিনি বলেন, " সেই নাটকের পরিণতি আমরা এখন জানি। সেঙ্গোল তামিল ইতিহাসের একটি সম্মানিত প্রতীক হিসাবে রয়ে গিয়েছে। কিন্তু তামিল ভোটার ও প্রকৃতপক্ষে ভারতের ভোটাররা মোদীকে প্রত্যাখ্যান করেছে।"
কংগ্রেস নেতা দাবি করেছেন, মোদীর ব্যক্তিগত, রাজনৈতিক এবং নৈতিক পরাজয় হয়েছে। রমেশ বলেন, " মোদী গত এক দশকে যে সংবিধানকে ভেঙে দিয়েছেন, তার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন।"
এবারের লোকসভা নির্বাচনে মোদীর শক্তি ক্ষয় হয়েছে৷ তিনি এখন এক তৃতীয়াংশের প্রধানমন্ত্রী। তাঁর বৈধতার অভাব রয়েছে। এই খোঁচাও দিয়েছেন। " সেই তিনি আজ সন্ধ্যায় নরেন্দ্র ধ্বংসাত্মক জোটের (এনডিএ) নেতা হিসেবে শপথ নেবেন।" দাবি করলেন জয়রাম রমেশ।
আজ সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ভারতের প্রতিবেশী দেশের এবং ভারত মহাসাগর অঞ্চলের রাষ্ট্রনায়করা উপস্থিত থাকবেন।












Click it and Unblock the Notifications