Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Modi New Cabinet: শপথ গ্রহণের সময় সন্ত্রাসবাদী হামলা! মোদীর প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে আক্রমণ খাড়গের

Modi New Cabinet: রবিবার সন্ধেয় টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। সঙ্গে শপথ নিয়েছেন ৭১ জন মন্ত্রী। যখন এই শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে নয়াদিল্লিতে, সেই সময় জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলা। এই হামলায় প্রাণ গিয়েছে ১০ জনের।

এই ঘটনায় কংগ্রেসের তরফে আক্রমণ করা হয়েছে প্রধানমন্ত্রীকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, একদিকে নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন, অন্যদিকে প্রাণ গেল ১০ দেশবাসীর।

mallikarjun kharge

নিজের এক্স হ্যান্ডেলে মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, জঙ্গি হামলায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। কংগ্রেস দ্ব্যর্থহীন ভাষায় জনগণের ওপরে এই জঘন্য সন্ত্রাসবাদী হামলার নিন্দা করছে। পাশাপাশি তিনি জাতীয় নিরাপত্তার ইচ্ছাকৃত অবমাননা বলেও অভিযোগ করেছেন।

কংগ্রেস সভাপতি বলেছেন, তারা মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি বলেছেন, সরকার ও কর্তৃপক্ষের উচিত ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান করা। তিনি বলেছেন, মাত্র তিন সপ্তাহ আগে পহেলগাঁও পর্যটকদের ওপর হামলা হয়। ফলে শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি অপপ্রচার বলেও মন্তব্য করেছেন তিনি। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত এদিন জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় একটি তীর্থযাত্রী বহনকারী বাসে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সেই হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। বাসটি শিবখোদি মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল, সেই সময় জঙ্গিরা বাস লক্ষ্য করে গুলি চালায়। সেই সম. বাসটি খাদে পড়ে যায়। বাসে সেই সময় প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে এসএসপি মোহিতা শর্মা বলেছেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী সন্ত্রাসবাদীরা বাসে হামলা চালায়। শিবখোদি থেকে কাটরা যাওয়ার সময় জঙ্গিরা বাস লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছেন তিনি। সেই সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারান এবং বাসটি খাদে পড়ে যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+