Modi New Cabinet: নরেন্দ্র মোদীকে নিয়ে ক্যাবিনেটে সাত প্রাক্তন মুখ্যমন্ত্রী! তাঁরা কারা
Modi New Cabinet: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে ছয় জন বিভিন্ন বিজেপি কিংবা শরিক শাসিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় এর আগেই ক্যাবিনেট মন্ত্রী হিসেবে ছিলেন রাজনাথ সিং। তিনি একটা সময়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর মতো দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

- রাজনাথ সিং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ২০০০-এর ২৮ অক্টোবর থেকে ২০০২ সালের ৮ মার্চ। অন্যদিকে সর্বানন্দ সোনওয়াল অসমের মুখ্যমন্ত্রী ছিলেন ২০১৬-র ২৪ মে থেকে ২০২১-এর ১০ মে পর্যন্ত।
- শরিক দল জেডিএসের নেতা হিসেবে এদিন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছে কর্নাটকের এইচ ডি কুমারস্বামী। তিনি কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন ২০০৬-এর ৩ ফেব্রুয়ারি থেকে ২০০৭-এর ৯ অক্টোবর পর্যন্ত। তারপর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন ২০১৮-র ২৩ মে থেকে ২০১৯-এর ২৩ জুলাই পর্যন্ত।
- জিতেন রাম মাঞ্ঝি বিহারে এনডিএ-র শরিক হামের একমাত্র সাংসদ। তিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন ২০১৪-র ২০ মে থেকে ২০১৫-র ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
- শিবরাজ সিং চৌহান এবার মোদী মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন। একাধিক দফায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০০৫ সালের ২৯ নভেম্বর তিনি প্রথমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। ২০০৮-এর ১২ ডিসেম্বর তিনি দ্বিতীয়বারের জন্য মুক্যমন্ত্রী হিসেবে শপথ নেন। মধ্যে কিছু দিনের বিরতি দিয়ে শিবরাজ সিং চৌহান চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন ২০২০-র ২৩ মার্চ।
- হরিয়ানা থেকে মনোহরলাল খট্টরও এবার মোদী মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন। ২০১৪-র ২৬ অক্টোবর থেকে তিনি ২০২৪-এর ১২ মার্চ পর্যন্ত হরিয়ানার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
- আর নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে ২০০১-এর ৭ অক্টোবর থেকে ২০১৪-র ২২ মে পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন।












Click it and Unblock the Notifications