Modi New Cabinet: নতুন মোদী সরকারে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, একনজরে তালিকা
Modi New Cabinet: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এজিন ৭২ জন মন্ত্রীও শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে ত্রিশজন ক্যাবিনেট মন্ত্রী, পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। কে কোন মন্ত্রকে যাচ্ছেন, তা অবশ্য পরে ঘোষণা করা হবে।
প্রথম দশ বছরে ব্র্যান্ড মোদীর সরকারে বিজেপি ছিল সংখ্যাগরিষ্ঠ। কিন্তু এবার বিজেপি সংখ্যালঘু। সিদ্ধান্ত পাশ করাতে অনেকাংশে শরিকদের ওপরে নির্ভর করতে হবে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে। এদিকে এদিন রাষ্ট্রপতি ভবনের লনে যখন এই অনুষ্ঠান হচ্ছে, তখন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। তারপর শপথ নেন রাজনাথ সিং, অমিত শাহ। নীতীন গড়করি চতুর্থ নেতা যিনি এদিন শপথ নেন। তারপরে শপথ নেন জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমন, এস জয়শঙ্কর, মনোহরলাল খট্টর।
তারপরে শপথ নেন জেডিইউ-এর এইচডি কুমারস্বামী। তিনি এনডিএ জোটের প্রথম নেতা হিসেবে শপথ নেন। তারপরে পীযুষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, জিতেন রাম মাঞ্ঝি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠ সহযোগী জেডিউ-এর লালন সিংও শপথ নেন।
উত্তর পূর্বের প্রথম নেতা হিসেবে শপথ নেন অসমের সর্বানন্দ সোনওয়াল। তারপর শপথ নেন বীরেন্দ্র কুমার, কিঞ্জারাপু রাম মোহন নাইডু, প্রহ্লাদ যোশী, জুয়েল ওরাঁও, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেণ রিজিজু, হরদীপ সিং পুরী, মনসুক মান্ডভিয়া, জি কিষেণ রেড্ডি, চিরাগ পাসোয়ান, সিআর পাতিল এঁরা সবাই ক্যাবিনেট মন্ত্রী।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণ মন্ত্রী
রাও ইন্দ্রজিৎ সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘাওয়াল, প্রতাপরাও গণপতরাও যাদব, জয়ন্ত চৌধুরী।
প্রতিমন্ত্রী
জিতিন প্রসাদ, শ্রীপদ নায়েক, পঙ্কজ চৌধুরী, কিষাণ পাল গুর্জর, রামদাস আটওয়ালে, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, অনুপ্রিয়া প্যাটেল, ভি সোমান্না, চ্ন্দ্রশেখর পেম্মাসানি, এসপি বাঘেল, শোভা করন্দলাজে, কীর্তি বর্ধন সিং, বিএল শর্মা, শান্তনু ঠাকুর, সুরেশ গোপী, এল মুরুগান, অজয় টামটা, বান্জি সঞ্জয় কুমার, কমলেস পাসোয়ান, ভগীরথ চৌধুরী, সতীশ চন্দ্র দুবে, সঞ্জয় শেঠ, রভনীত সিং বিট্টু, গুর্দা দাস উইকে, রেখা খাদসে, সুকান্ত মজুমদার, সাবিত্রী ঠাকুর, তোখন সাহু, রাজভূষণ চৌধুরী, ভূপতীরাজু শ্রীনিবাস ভর্মা, হর্ষ মালহোত্রা, নিবুবেন জয়ন্তী ভাই বাম্ভানিয়া, মুরলীধর মহল, জর্জ কুরিয়েন, প্রতিভা মার্গারিটা।
#WATCH | Narendra Modi takes oath for the third consecutive term as the Prime Minister pic.twitter.com/LA1z6QF7iX
— ANI (@ANI) June 9, 2024
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে, মালদ্বীপের প্রেসিডেন্ট মইজ্জু, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেষ হাসিনা। এছাড়াও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত এবার নিয়ে নরেন্দ্র মোদী পরপর তিন বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ছুঁয়েছেন। তবে প্রধানমন্ত্রী মোদী যেখানে ২০১৯-এর বারাণসী থেকে প্রায় ৪.৬ লক্ষ ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন, সেখানে এবার তাঁর জয়ের ব্যবধান কমে দাঁড়িয়েছে ১.৫ লক্ষে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications