জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় মোদী ম্যাজিক! ইনস্টাগ্রামে ৫ কোটি ফলোয়ার্সের দোরগোড়ায় প্রধানমন্ত্রী

ইন্সটাগ্রামে ৫ কোটি ফলোয়ার্সের দোরগড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

হাজার বিতর্কের মাঝেই সোশ্যাল মিডিয়াতে মোদী ম্যাজিক আজও অব্যহত। রোজই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে অনুগামীর সংখ্যা। আর কিছু দিনের মধ্যেই ইন্সটাগ্রামে ৫ কোটি ফলোয়ার্সের গণ্ডি পার করতে চলেছেন মোদী। বর্তমানে তার ফোলার্সের সংখ্যা ৪.৯২ কোটি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইন্সটাগ্রাম ফোলোয়ার্সের সংখ্যা ২ কোটি ২০ লক্ষের কাছাকাছি।

জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় মোদী ম্যাজিক! ইন্সটাগ্রামে ৫ কোটি ফলোয়ার্সের দোরগড়ায় প্রধানমন্ত্রী

এদিকে কোনও সরকারি প্রকল্পের ঘোষণা হোক বা ব্যক্তিগত মহূর্ত যাপন, প্রতিক্ষেত্রেই একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে একাধিকবার হাতিয়ার করেছেন মোদী। ধীরে ধীরে প্রতিজায়গাতেই তার জনপ্রিয়তা কার্যত আকাশ ছুঁয়েছে। এদিকে ইন্সটাগ্রামে প্রাক্ত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ফোলয়ার্সের সংখ্যা আবার বর্তমান প্রেসিডেন্টের থেকে অনেকটাই বেশি। সেখানে প্রায় ৩ কোটি ২০ লক্ষ মানুষ তাকে অনুসরণ করছেন।

এদিকে চলতি সেপ্টেম্বরেই যখন নিজের ৭০তম জন্মদিন উদযাপন করছেন মোদী তখনই বিখ্যাত মাইক্রোব্লগিং সাইট টুইটারেও তাঁর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। চলতি মাসেই টুইটারে ৫ কোটি ফলোয়ার্সের গণ্ডি পার করেন মোদী। সেখানে মোদীর বর্তমান ফোলয়ার্সের সংখ্যা ৬ কোটি ৩০ লক্ষের কাছাকাছি। তালিকায় শীর্ষ স্থানে থাকা বারাক ওবামার ফলোয়ার্সের সংখ্যা ১২.২৬ কোটিরও বেশি। এদিকে ২০১৮ সালে, একটি আন্তর্জাতিক সীমক্ষায় বিশ্বের শীর্ষ তিন নেতার মধ্যেও জায়গা করে নিয়েছেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+