ঈদের বাজারে সুপারহিট মোদী কুর্তা, চওড়া হাসি ব্যবসায়ীদের

মোদী
নয়াদিল্লি, ২৯ জুলাই: মোদী কুর্তা, মোদী জ্যাকেট আগেই ঢুকে পড়েছিল বাজারে। কিন্তু তা যে ঈদের বাজারও মাতাবে, কে জানত! বাস্তবে এমনই ছবি দেখা গেল। দিল্লি, লখনউ, কানপুর থেকে শুরু করে ব্যাঙ্গালোরে ঈদের বাজারেও হিট মোদী কুর্তা, মোদী জ্যাকেট। হাল ফ্যাশনের এই পোশাক পরে মঙ্গলবার ঈদের নমাজ পড়েছেন অনেকে!

লোকসভা ভোটের আগে সংখ্যালঘুদের কাছে নরেন্দ্র মোদীর 'খলনায়ক' ভাবমূর্তি তুলে ধরতে গাঁটছড়া বেঁধে নেমে পড়েছিল কয়েকটি রাজনীতিক দল ও মিডিয়ার একাংশ। যখন রাজনীতির কচকচানিতে পাত্তা করা গেল না, তখন শুরু হয়েছিল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ। তাতেও জনমনে এতটুকু প্রভাব পড়েনি। মানুষ বিপুলভাবে ভোট দিয়ে ক্ষমতায় বসালেন তাঁকে। যে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর, সেখানেও বিপুল ভোট পেয়ে জিতল বিজেপি। ওয়াকিবহাল মহলের মতে, সংখ্যালঘুদের কাছে তিনি কতটা জনপ্রিয় হয়ে উঠেছেন, তার হাতে-গরম প্রমাণ ঈদের বাজার কাঁপানো মোদী কুর্তা।

ব্যাঙ্গালোরের জয়নগর এলাকায় ব্যবসায়ী মহম্মদ রকিবুদ্দিন বলেন, "একটা ঝুঁকি নিয়েছিলাম। মোদী কুর্তা দেখতে ভালো, কিন্তু বিকোবে কি? ও বাবা, ২০০ পিস কুর্তা তিনদিনে শেষ। তার পর আবার অর্ডার দিয়ে আনাতে হল। একই পরিবাবের বাবা আর তিন ছেলে মোদী কুর্তা কিনে নিয়ে গিয়েছে আমার দোকান থেকে।" কলেজ পড়ুয়া মেহবুব হোসেন বলেন, "আমার বন্ধুরা সবাই মোদী কুর্তা পড়েছে এ বার। আমি দেখাদেখি কিনে নিলাম। ভালো লাগছে, বুঝলেন!"

দিল্লির চাঁদনি চক বাজারেও এ বার বিকিয়েছে মোদী কুর্তা। একটি বস্ত্র বিপণির মালিক সুকেশ জয়সওয়াল বলেন, "মোদীজি হিরো। দেশের প্রধানমন্ত্রী বলে শুধু নয়, আমাদের ব্যবসা বাড়াতে সাহায্য করার জন্য। ঈদের বাজারে মোদীজির নামওয়ালা কুর্তা এমন বিকোবে, ভাবতেই পারিনি। মোদী জ্যাকেটও বিক্রি করেছি অনেকগুলো।"

নেহরু কোট অনেক আগেই জায়গা করে নিয়েছিল দেশের বাজারে। এখনও সেই স্টাইলের কোট যথেষ্ট জনপ্রিয়। এ বার জায়গা করে নিল মোদী কুর্তা। যুবক হোন বা প্রৌঢ়, হিন্দু হোন বা মুসলিম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এখন সবার স্টাইল আইকন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+