‘মোদী তো আমার ছেলের মতো!’ অকপট টাইম ম্যাগাজিনে নাম তোলা শাহিনবাগের 'বিলকিস দাদি'

‘মোদী তো আমার ছেলের মতো’!বললেন শাহিনবাগের বিলকিস দাদি

ইতিমধ্যেই বিশ্বের শীর্ষ প্রভাবশালীর তালিকায় নাম তুলে সকলের নজর কেড়েছেন শাহিনবাগের বিলকিস দাদি। টাইম ম্যাগাজিনের বিচারে দুনিয়ার ১০০ জন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে নাম উঠেছে ৮২ বছরের বিলকিস বানোর। এরপরেই এবার মোদী প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল দিল্লির শাহিনবাগের সিএএ বিরোধী আন্দোলনের এই অন্যতম প্রধান মুখ।

আর কারা জায়গা পেলেন টাইম তালিকায়?

আর কারা জায়গা পেলেন টাইম তালিকায়?

এদিকে বিলকিসের সাথে এই তালিকায় জায়গা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনেতা আয়ুষ্মান খুরানা, জীববিজ্ঞানী রবীন্দ্র গুপ্ত এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই। এছাড়ও বুধবার প্রকাশিত ২০২০ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় আছেন একাধিক বিশ্বখ্যাত শিল্পী, নেতারা। এদিকে বিশ্বখ্যাত এই সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিদের সঙ্গে নিজের নাম খুঁজে পেয়ে স্বভাবতই শাহিনবাগের বিলকিস দাদি।

‘মোদী তো আমার ছেলের মতো’

‘মোদী তো আমার ছেলের মতো’

এই প্রসঙ্গ উঠতেই আবেগতাড়িত হয়ে পড়েন বিলকিস বানো। তাকে বলতে শোনা যায়, " আমি কখনই স্কুলে যাইনি। আমি কেবল কোরান শরিফ পড়েছি। তবে আমাকে এই সম্মান দেওয়ায় আজ আমি উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই তালিকায় জায়গা পাওয়ায় আমি অভিনন্দন জানাচ্ছি। মোদী আমার ছেলের মতো। আমি তার জন্ম দিইনি তো কি হয়েছে! সে তো আমারঅ এক বোন তাঁর জন্ম দিয়েছে।"

সিএএ বিরোধী আন্দোলনের মুখ হয়ে ওঠেন বিলকিস বানো

সিএএ বিরোধী আন্দোলনের মুখ হয়ে ওঠেন বিলকিস বানো

এদিকে গত এক শতকের শীতলতম মরশুমের সাক্ষী থাকে দিল্লি। সেই হাড় কাঁপানো ঠান্ডার মাঝেই গতবছরের শেষার্ধে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএএ) প্রত্যাহারের দাবিতে দিল্লির শাহিনবাগে অবস্থান বিক্ষোভে বসেন কয়েক হাজার মহিলা। পরবর্তীতে অদম্য জেদের কাঁধে ভর করে সেই আন্দেলনের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন এই বিলকিস বানো।

১০১ দিন পর্যন্ত চলে শাহিনবাগের আন্দোলন

১০১ দিন পর্যন্ত চলে শাহিনবাগের আন্দোলন

এদিকে দিল্লির শাহিনবাগে আন্দোলন চলে ১০১ দিন পর্যন্ত। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়াতে গত ২৪ মার্চ দিল্লি পুলিশ তাঁদের অবস্থান তুলে দেয়। এদিকে ততদিনে শাহিনবাগের প্রতিবাদী সংগ্রামের কথা জেনে গেছে সাড়া বিশ্ববাসী। লোকমুখে শাহিনবাগ দাদি হিসাবেও পরিচিত হয়ে ওঠেন বিলকিস। বর্তমানে করোনা প্রাদুর্ভাব নিয়েও মুখ খুলতে দেখা যায় তার। ৮২ বছরের এই প্রতিবাদীর কথায়, " এখন আমাদের প্রধান লড়াই লড়াই করোন ভাইরাসের বিরুদ্ধে। সবার আগে এই রোগটিকে বিশ্ব থেকে নির্মূল করতে হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+