'ডিজিটাল স্ট্রাইক' মোদী সরকারের! ভারতে আর দেখা যাবে না পাক প্রধানমন্ত্রী শরিফকে, শোনা যাবে না কথাও
India-Pakistan: ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে স্ট্রাইক নরেন্দ্র মোদী সরকারের! ভারতের মাটিতে আর দেখা যাবে না সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে (Shehbaz Sharif) ! ভাবছেন তো এমন ঘটনা ঘটল!!! এবার পাক প্রধানমন্ত্রীর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দিল নরেন্দ্র মোদী সরকার। নিরাপত্তার কারণ দেখিয়ে ওই ইউ টিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে।
শুধু পাক প্রধানমন্ত্রীই নয়, রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, মরিয়ম নওয়াজ, বিলাওয়াল ভুট্টো সহ অনেক পাকিস্তানি নেতা ও মন্ত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নিষিদ্ধ করা হয়েছে। পহেলগাঁও হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে বাড়ছে উত্তেজনা। একেবারে যুদ্ধের (India-Pakistan) পরিস্থিতি তৈরি হয়েছে।

আর এর মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে 'কূটনীতিক স্ট্রাইক' চালিয়েছে সরকার। সিন্ধু চুক্তি বাতিল করে পাকিস্তানকে একেবারে ভাতে মারার ছক তৈরি। আর এর মধ্যেই 'ডিজিটাল স্ট্রাইক' চালাচ্ছে সরকার। পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করেছিল ভারত। ভারতের বিরুদ্ধে লাগাতার বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছিল ওই চ্যানেলগুলি।
সেনার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছিল। এমনকী তালিকায় আছে একাধিক পাক সংবাদমাধ্যমের অ্যাকাউন্ট। যেগুলির লাগাতার ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছিল বলেও দাবি। আর এরপরেই সেগুলিকে ভারতের মাটিতে ব্লক করা হয়। এরপর এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকারি ইউনিউব চ্যানেলকে ভারতের মাটিতে ব্লক করে দেওয়া হল।
India-Pakistan: তালিকায় পাক খেলোয়ার-অভিনেতারাও
গত কয়েকদিন ধরেই নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক চালাচ্ছে। আর সেই তালিকায় বহু পাক তারকার অ্যাকাউন্ট আছে বলেও জানা যাচ্ছে। ভারতের মাটিতে দিনের পর দিন কাজ করে গিয়েছেন এমন তারকাও আছে। শুধু তাই নয়, পাক ক্রিকেটারদের অ্যাকাউন্টও নিষিদ্ধ করা হয়েছে। আর সেই তালিকায় আছে বাবর আজম, মোহাম্মদ আমির, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ান, ইমাম উল হকের মতো তারকা। জানা যাচ্ছে এদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। ভারতে আর খোলা যাচ্ছে না।
India-Pakistan: যুদ্ধের প্রস্তুতি
ভারত এবং পাকিস্তানের মধ্যে একেবারে জোরকদমে শুরু হয়ে গিয়েছে যুদ্ধের প্রস্তুতি। রাজস্থান সহ দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সেনার মহড়া। এমনকী বায়ুসেনা এবং ইন্ডিয়ান নেভিও মহড়া চালাচ্ছে লাগাতার। আর এর মধ্যেই পাকিস্তানের একাধিক ব্যক্তিকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বল্ক করে দেওয়া হল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications