দিল্লির 'যুব হুঙ্কার' মিছিল থেকে দলিত ইস্যুতে মোদীকে নিশানায় রেখে যা বললেন জিগনেশ
গুজরাতের নব নির্বাচিত বিধায়ক জিগনেশ মেভানির দিল্লির সভা ঘিরে পের আজ উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী।
গুজরাতের নব নির্বাচিত বিধায়ক জিগনেশ মেভানির দিল্লির সভা ঘিরে পের আজ উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। নয়াদিল্লিতে তাঁর যুবা হুঙ্কার মিছিলের অনুমতি না থাকা সত্ত্বেও , সেখান থেকেই বিজেপি তথা মোদীকে নিশানায় রেখে তোপ দাগেন এই দলিত নেতা। তিনি বলেন , পার্লামেন্ট স্ট্রিটে সংগঠিত হতে চলা যুবা হুঙ্কার মিছিলের অনুমতি না দেওয়া হল গুজরাত মেডেলের রাজনীতির সামিল।

মিছিলে জিগনেশ মেভানি বলেন, ১২৫ কোটির দেশ দেখছে যে একজনকে কথা বলতে দেওয়া হচ্ছে না। যদি নির্বাচিত বিধায়ককেই এভাবে কথা বলতে দেওয়া না হয়, তাহলে এটা অবশ্য়ই গুজরাত মডেলের রাজনীতি। এদিন, দলিত নেতা তথা ভিম আর্মির নেতা চন্দ্রশেখর আজাদকে মুক্ত করার দাবি জানান জিগনেশ। চন্দ্রশেখরকে উত্তপ্রদেশে দলিত বনাম ঠাকুর সংঘর্ষের জেরে গ্রেফতার করা হয় গত বছর। জিগনেশ ছাড়াও,এই সভায় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা কানহাইয়া কুমার, উমর খালিদ শহেলা রাশিদ। জাগনেশ দাবি করেন, তিনি ও হার্দিক প্যটেল বার বার বিজেপি-র বিরুদ্ধে সরব হওয়াতেই তাঁদের নিশানা করা হচ্ছে।
এছাড়াও এই জমায়েতে শিক্ষার অধিকার, কর্মসংস্থান, জীবনযাপন সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়। সভা মঞ্চ থেকে জিগনেশ ফের একবার সোচ্চার হন ভিমা কোরেগাঁও সংঘর্ষ নিয়ে। মোদীকে নিশানা করে তিনি এবিষয়ে বক্তব্য রাখার জন্য বলেন। পাশাপাশি রোহিত ভেমুলার মৃত্যু নিয়েও এদিন নয়াদিল্লিতে সোচ্চার হন জিগনেশ।












Click it and Unblock the Notifications