Rajasthan Assembly Election 2023: আজও সচিন পাইলটকে সাজা দিচ্ছে! চাঞ্চল্যকর মন্তব্য মোদীর
Rajasthan Assembly Election 2023: রাজস্থান নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর সে রাজ্যে দাঁড়িয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সচিন পাইলট এবং অশোক গেহলটের মধ্যে চলা সংঘাতকে কার্যত তুলে ধরে আক্রমণ।
মোদী বলেন, বাবা রাজেশ পাইলটের বিদ্রোহের কারণে কংগ্রেস শচীন পাইলটকে হয়রানি করছে। শুধু তাই নয়, কংগ্রেসের শচীন পাইলটের প্রতি বিদ্বেষ রয়েছে বলেও আক্রমণ শানান প্রধানমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

গত কয়েকমাস ধরে মুখ্যমন্ত্রী পদে থাকা অশোক গেহলট এবং শচীন পাইলটের সঙ্গে সংঘাত চলছে। দুজনের সম্পর্ক ঠিক করার চেষ্টা করলেও কার্যত ব্যর্থ হয়েছেন রাহুল-সোনিয়া গান্ধীরা। কয়েক দফায় দুজনকে নিয়ে বৈঠকও হয়েছে নয়াদিল্লিতে। কিন্তু সম্পর্কের উন্নতি হয়নি। যা রাজস্থান নির্বাচনেও প্রভাব পড়ার আশঙ্কা কংগ্রেস হাই-কমান্ডের। আর সে বিষয়টিকে হাতিয়ার করেই রাজস্থানে প্রচারে নরেন্দ্র মোদী।
বলেন, সবাই কংগ্রেসের ইতিহাস জানে। যে কেউ দলের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে দিল্লিতে বসে হাইকমান্ড তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর তা বলতে গিয়েই রাজেশ পাইলটের কথা তুলে ধরেন মোদী। বলেন, রাজেশ পাইলট একবার কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। দলের ভালোর জন্যেই সরব হয়েছিলেন। কিন্তু কংগ্রেস আজ পর্যন্ত সচিন পাইলটকে সাজা দিয়ে যাচ্ছে। রাজেশ পাইলট আর নেই কিন্তু তাঁর ছেলে শচীন পাইলটের বিরুদ্ধে কংগ্রেসের ক্ষোভ রয়েছে বলে চাঞ্চল্যকর মন্তব্য নরেন্দ্র মোদীর।
যদিও এহেন মন্তব্য নিয়ে কড়া ভাষায় পাল্টা প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে কংগ্রেস। দাবি, মিথ্যা আশ্রয় নিচ্ছেন। কংগ্রেসের বর্ষীয়ান নেতা পবন খেরা বলেন, প্রয়াত রাজেশ পাইলট ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর কাজে অনুপ্রাণিত হয়েছিলেন। আর সেই অনুপ্রেরণা থেকেই রাজনীতিতে যোগ দিতে ভারতীয় বিমান বাহিনী ছেড়েছিলেন বলে দাবি পবনের। শুধু তাই নয়, কংগ্রেসের জন্যে দীর্ঘ একাধিক অবদান রেখেছিলেন রাজেশ। এমনটাই দাবি বর্ষীয়ান এই কংগ্রেস নেতার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications