মোদী অমিত শাহের দীর্ঘ বৈঠক! শপথ গ্রহণের আগে মন্ত্রীদের নাম নিয়ে জল্পনা
বৃহস্পতিবার সন্ধেয় শপথ গ্রহণ। তার আগে মঙ্গলবার পাঁচ ঘন্টা ধরে দলের সভাপতির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার সন্ধেয় শপথ গ্রহণ। তার আগে মঙ্গলবার পাঁচ ঘন্টা ধরে দলের সভাপতির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর অনুযায়ী, মন্ত্রিসভার জন্য মন্ত্রীদের নাম চূড়ান্ত করতেই এই বৈঠক। মোদী ক্যাবিনেটে অমিত শাহ যোগ দিতে পারেন বলে শোনা গেলেও, তা শুধুমাত্র অনুমান বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে নতুন মন্ত্রিসভায় ২০ শতাংশ নতুন মুখ দেখা যেতে পারে বলে সূত্রের খবর।

বিজেপির একটা বড় অংশ চাইছে, অমিত শাহই দলের প্রধান হিসেবে আপাতত থেকে যান। কেননা মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং হরিয়ানা বিধানসভার নির্বাচন রয়েছে ২০২০-তে। ২০২১-এ নির্বাচন রয়েছে বিহারে। ফলে রাজ্যগুলিতে বিশেষভাবে নজর দিতে চায় বিজেপি।
বিজেপি সূত্রে খবর, স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা এবং বিদেশমন্ত্রকে নতুন মুখ দেখা যেতে পারে। এক মধ্যে অর্থমন্ত্রকে যে নতুন মুখ আসতে চলেছে, তা একেবারেই পরিষ্কার। কেননা গুরুতর অসুস্থ অরুণ জেটলি। যদি গত কয়েক দিনে অর্থমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি।
[আরও পড়ুন:আপনার স্বপ্নের মন্ত্রিসভা বেছে নিন]
সূত্রের খবর অনুযায়ী, মন্ত্রিসভায় সেরকম কোনও পরিবর্তন না করা হলেও, বাংলা, ওড়িশা ও উত্তরপূর্বকে জায়গা করে দিতে কিছু পরিবর্তন করা হবে। বিহারে বিজেপির সহযোগী লোক জনশক্তি পার্টি জানিয়েছে, তাদের দলের তরফে থেকে রামবিলাস পাসোয়ান প্রতিনিধিত্ব করবেন। এর আগে পাসোয়ান বলেছিলেন, তাঁর ছেলে চিরাগ মন্ত্রিসভায় থাকবেন। চিরাগ নিজেও সংবাদ মাধ্যমকে একই কথা বলেছেন।












Click it and Unblock the Notifications