‘মোদী-আদানি এক হ্যায়’ কংগ্রেসের জ্যাকেটে ফুটে উঠলো অভিনব প্রতিবাদ
আদানি ইস্যুতে ফের একবার উত্তেজনা ছড়ালো সংসদ চত্বরে। কেননা এদিন সংসদ চত্বরে কংগ্রেস সাংসদরা প্রতিবাদ দেখালো অভিনব কায়দায়। বৃহস্পতিবার কংগ্রেস সাংসদরা সংসদে জ্যাকেট পরে একটি বিক্ষোভ দেখান, যে জ্যাকেটে লেখা ছিল 'মোদী আদানি এক হ্যায়'।
বিরোধী দল বিলিয়নেয়ার গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য একটি যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) আহ্বান জানিয়েছে। যেখানে তারা, মোদির বিরুদ্ধে সরব হয়েছেন কারণ আদানি ইস্যুতে মোদী কোনও ব্যবস্থা নেননি, এমনকি এই প্রসঙ্গে একটি মন্তব্য পর্যন্ত করেননি। তাই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা।

এদিন এই বিষয়েই অভিনব প্রতিবাদ দেখান কংগ্রেস সাংসদরা। মোদী-আদানি স্লোগান লেখা কালো হাফ জ্যাকেট পরে, লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবং তার সাংসদ বোন প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী সাংসদরা সংসদ কমপ্লেক্সে তাদের প্রতীকী প্রতিবাদ দেখান। সেই অভিনব জ্যাকেট পরে পোজ দিতেও দেখা যায় রাহুল গান্ধীকে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এদিন এই প্রসঙ্গে বলেন, "মোদী জি আদানি জিকে নিয়ে তদন্ত করতে পারবেন না। কারণ তিনি যদি তা করেন তবে তিনি নিজের তদন্তই করবেন। মোদী অর আদানি এক হ্যায়। ও দো নাহি হ্যায়, এক হ্যায়"।
বুধবারও, বেশ কয়েকজন ইন্ডিয়া জোটের নেতারা আদানি অভিযুক্ত ইস্যুতে সংসদ চত্বরে প্রতিবাদ করেছিলেন এবং এই বিষয়ে একটি যৌথ সংসদীয় তদন্তের আহ্বান জানিয়ে ছিলেন। কংগ্রেস, আপ, আরজেডি, শিবসেনা (ইউবিটি), ডিএমকে এবং বাম দলগুলির সাংসদরা তাদের দাবির পক্ষে স্লোগান তোলেন এবং সংসদের মকর দ্বারে "মোদী-আদানি এক" লেখা একটি ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ জানান। তবে এদিনের এই বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেননি তৃণমূলের সাংসদরা।
অন্যদিকে, লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীও গতকাল বিক্ষোভে অংশ নেননি। তিনি সকালে কংগ্রেসের একটি প্রতিনিধিদলের সাথে উত্তরপ্রদেশের হিংসা কবলিত সম্বল জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যদিও সেখানেও তাঁকে যেতে দেওয়া হয়নি। মাঝ রাস্তাতেই তাঁদের গাড়ি আটকে দেওয়া হয়। তাই এদিন আদানি ইস্যুতে ফের একবার প্রতিবাদ হয় সংসদে, যেখানে অংশ নেন রাহুল গান্ধী।
এদিকে, লোকসভা সচিবালয় মঙ্গলবার সংসদের গেটের সামনে বিক্ষোভ না করার জন্য সংসদ সদস্যদের আহ্বান জানিয়ে একটি পরামর্শ জারি করে বলেছেন যে আন্দোলনের এই ধরনের বাধা নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। যদিও তাতে কর্ণপাত করেননি বিরোধী সাংসদরা।
কংগ্রেস বলেছে যে ঘুষ এবং জালিয়াতির অভিযোগে মার্কিন আদালতে আদানির অভিযুক্ত বিলিয়নেয়ার শিল্পপতির সংঘের সাথে জড়িত বিভিন্ন "কেলেঙ্কারির" জেপিসি তদন্তের দাবিকে "প্রমাণ" করে। এই পরিপ্রেক্ষিতেই রাহুল গান্ধী গত মাসে বলেছিলেন আদানিকে গ্রেপ্তার করা উচিত। মোদীকে তিনি বলেছিলেন আদানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু এই সবকে কোনও আমুল দেননি প্রধানমন্ত্রী।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications