Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delimitation Row: "এখনই বাচ্চা নিন, আর সময় নেই," রাজ্যের জনসংখ্যা বাড়াতে দম্পতিদের 'আজব' নিদান মুখ্যমন্ত্রীর

Delimitation Row: ডিলিমিটেশন নিয়ে ভয়ে কাঁটা তামিলনাড়ুর সরকার। রাজ্যের সীমানা পুনর্নির্ধারণ হলে দেশের সংসদে প্রতিনিধির সংখ্যা কম হয়ে যাবে বলে আশঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (MK Stalin)। আর এবার সেই আশঙ্কা থেকেই আজব দাবি করে বসলেন মুখ্যমন্ত্রী। ডিলিমিটেশনকে মাথায় রেখে রাজ্যের জনসংখ্যা বাড়াতে দম্পতিদের এখনই সন্তান জন্ম দিতে আবেদন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের।

কোনও রাখঢাক না করেই ভরা বিয়ের অনুষ্ঠানে এদিন স্ট্যালিন বলেন, "আগে আমরা বলতাম, সময় নিয়ে সবদিক ভেবে চিন্তে সন্তান আনার কথা। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তাই এখন আমাদের বলতেই হবে সন্তান আনার কথা। আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।" বিশেষ করে নবদম্পতিদের উদ্দেশ্য করে মন্তব্য মুখ্যমন্ত্রীর। পরিবার পরিকল্পনা নিয়ে রাজ্যের একাধিক উদ্যোগের কথাও জানান তিনি।

stalin

জনসংখ্যার বিচারে ডিলিমিটেশন হলে তামিলনাড়ুর সংসদীয় কেন্দ্রের সংখ্যা কম হয়ে যেতে পারে বলে আশঙ্কা স্ট্যালিনের। আর তাই তাঁর করা আবেদন গুরুত্ব দিয়ে বিচার করার অনুরোধ রাখলেন স্ট্যালিন। ব্যক্তিগত পছন্দ বা ইচ্ছার ধারটুকু ধারলেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। নগাই জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে সামিল হয়ে মুখ্যমন্ত্রী ওই কথা বলেন। তাড়াতাড়ি নবদম্পতিদের সন্তান আনার ব্যাপারে উৎসাহ দিতে দেখা গেল স্ট্যালিনকে।

ডিলিমিটেশন নিয়ে সিঁদুরে মেঘ দেখছে তামিলনাড়ু-সহ দক্ষিণী রাজ্যগুলি। এক্স পোস্টে বিতর্ক আরও উসকে দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তাঁর মতে, আসন পুনর্বিন্যাস হলে তামিলনাড়ু শুধু নয়, দক্ষিণী রাজ্যগুলির উপরও বিপদ বাড়ছে। সংসদে হিন্দিভাষী রাজ্যগুলির আগ্রাসন বৃদ্ধি পাবে বলে আশঙ্কা সর্বদলীয় বৈঠকেও আশঙ্কা প্রকাশ করেন স্ট্যালিন।

যদিও স্ট্যালিনের তত্ত্ব উড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিজেই আশ্বাস প্রদান করেছেন দক্ষিণী রাজ্যগুলিকে। কোয়েম্বাটুরে এক জনসভায় শাহ বলেন, আসন পুনর্বিন্যাসের ফলে তামিলনাড়ু বা কোনও দক্ষিণী রাজ্যেই লোকসভার আসন সংখ্যা কম হবে না। এদিকে, আগামী ৫ মার্চ এনিয়ে সর্বদল বৈঠক ডেকেছেন এমকে স্ট্যালিন। নির্বাচন কমিশনের রেজিস্টার্ড ৪০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ডিলিমিটেশন আসলে জনসংখ্যার বদলের উপর ভিত্তি করে বিধানসভা বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া। জনসংখ্যার তারতম্যের উপর নির্ভর করে সংসদীয় ক্ষেত্রের সীমানা নির্ধারণ করা হয়। ডিলিমিটেশনের ফলে তফসিলি জাতি ও উপজাতি সংরক্ষিত কয়টি আসন হবে, তাও পুনর্নির্ধারণ করা হয়। জনসংখ্যার সঙ্গে সংসদীয় এলাকার ভারসাম্য বজায় রাখতেই ডিলিমিটেশন প্রক্রিয়ার সূচনা করা হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+