MK Stalin: সিন্ধু সভ্যতার লিপির সঠিক পাঠোদ্ধার করতে পারলেই মিলবে বিরাট আর্থিক পুরস্কার! ঘোষণা স্ট্যালিনের
পৃথিবীর প্রাচীনতম সভ্যতা গুলোর মধ্যে একটি সিন্ধু। এখনও ইতিহাসবিদদের কাছে গবেষণার বিস্তৃত ক্ষেত্রে রয়েছে এই সভ্যতাকে ঘিরে। সিন্ধু সভ্যতার আবিষ্কারের ১০০ বছর পেরিয়ে গিয়েছে কিন্তু একে ঘিরে অজানা অধ্যায়ের শেষ নেই। ১৯২২ সালে হরপ্পার মহেঞ্জোদাড়ো পুনরাবিষ্কার করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। যদিও শতবর্ষ পরেও সিন্ধু সভ্যতার লিপির সঠিক পাঠোদ্ধার সম্ভব হয়নি।
সিন্ধু সভ্যতার আবিষ্কারের শতবর্ষ উপলক্ষ্যে রবিবার তিনদিন ব্যাপী একটি আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এই সমাবেশে অংশ নিয়েছে দেশ-বিদেশের বহু নাম করা ইতিহাসবিদ ও গবেষকরা। এই সমাবেশ থেকেই গবেষকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন স্ট্যালিন। তিনি ইতিহাসবিদদের উৎসাহ প্রদানের জন্য জানিয়েছেন, যিনি সিন্ধু লিপির পাঠোদ্ধার করতে পারবেন, তাঁকে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেন সিন্ধু লিপির সঠিক অর্থ উদ্ধার করতে পারলে সমাধানকারী ব্যক্তি বা সংস্থাকে ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার প্রদান করা হবে।মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগ এবং সিন্ধু গবেষণা কেন্দ্রের যৌথভাবে সিন্ধু সভ্যতার উপর গবেষণা চালিয়ে যাওয়ার জন্য প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ইরাভাথাম মহাদেবনের নামে একটি চেয়ার স্থাপনের জন্য ২ কোটি অনুদান ঘোষণা করেছেন।
এম কে স্ট্যালিনের এই ঘোষণায় স্বভাবতই সিন্ধু লিপির আবিষ্কার নিয়ে গবেষকদের মধ্যে উৎসাহের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার মধ্যে রয়েছে মেসোপটেমিয়া, সুমেরীয়, মিশরীয় এবং সিন্ধু সভ্যতা।












Click it and Unblock the Notifications