মিজোরামের এই প্রার্থী পিছনে ফেলে দিয়েছেন সবাইকে

মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতা রবার্ট রোমায়িয়া রোয়তে এককথায় পিছনে ফেলে দিয়েছেন রাজ্যের সব দলের নেতাদের।

মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতা রবার্ট রোমায়িয়া রোয়তে এককথায় পিছনে ফেলে দিয়েছেন রাজ্য়ের সব দলের নেতাদের। তিনিই এখন মিজোরামের সবচেয়ে ধনী প্রার্থী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৫ কোটি টাকা। নির্বাচন কমিশনে সম্পত্তির হিসাব দেওয়ার সময় তা ঘোষণা করেছেন রবার্ট। তবে এখানেই শেষ নয়। রবার্টের পরিচয় পর্বের আরও অনেকগুলি স্তর বাকী রয়েছে।

মিজোরামের সবচেয়ে ধনী রাজনীতিক

মিজোরামের সবচেয়ে ধনী রাজনীতিক

রবার্ট মিজোরামের জনপ্রিয় ফুটবল ক্লাবের মালিক। মিজোরামের একমাত্র মানুষ যাঁর কাছে বিলাসবহুল গাড়ি রয়েছে। তবে এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামান না তিনি। ভোট উপলক্ষ্যে দোরে দোরে ঘুরছেন তিনি।

আইজল থেকে দাঁড়ানো

আইজল থেকে দাঁড়ানো

আইজল পূর্ব - দ্বিতীয় আসন থেকে লড়ছেন রবার্ট। মিজো ন্যাশনাল ফ্রন্ট রাজ্যের প্রধান বিরোধী দল। এই প্রথম ভোটে দাঁড়িয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের অর্থমন্ত্রী লালসাওটা।

আইজল ক্লাবের মালিক

আইজল ক্লাবের মালিক

২০১৭ সালে আই লিগ জেতা আইজল ফুটবল ক্লাবের মালিক রবার্ট। কোনও চিৎকার চেঁচামেচি বাদ দিয়ে পরিবেশ বান্ধব প্রচার করবেন বলে রবার্ট জানিয়ে দিয়েছেন। প্রচারে কোনও স্লোগানও তোলা হবে না।

শান্তভাবে প্রচার

শান্তভাবে প্রচার

রবার্ট প্রচারও করছেন একেবারে নিজস্ব ঢংয়ে। কংগ্রেসের বিরুদ্ধে ভোট চাইলেও একটাও কটু কথা বলছেন না। দরজা দরজায় গিয়ে শান্তভাবে ভোট চাইছেন। তাঁর কথায়, আমরা কংগ্রেস বিরোধী। তবে ব্যক্তি বিরোধী নই। কোনও ভোটারকে প্রভাবিত করা ছাড়াই আমি ভোট চাইছি। সকলে বাজে ভাষা ব্যবহার করছেন। এতে আমাদের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+