Mizoram Election Results 2023:রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ লালডুহোমার, কবে শপথ নিচ্ছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী?
Mizoram Election Results 2023: বিধানসভা নির্বাচনে মিজোরামে হয়েছে পালাবদল। মিজো ন্যাশনাল ফ্রন্টকে সরিয়ে ক্ষমতা দখল করেছে জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম। ক্ষমতায় আসার পরই সরকারের গঠনের তৎপরতা তুঙ্গে জেডপিএমে।বুধবার সকালে রাজ্যপাল কম্ভমপতি হরি বাবুর সঙ্গে সাক্ষাৎ করেন জেডপিএম দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালডুহোমা। তিনিই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন লালডুহোমা। তিনি শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
মঙ্গলবার সন্ধ্যায় জেডপিএম দলের জয়ী বিধায়করা বৈঠকে বসেন। সেখানে সর্বসম্মনতভাবে লালডুহোমাকে দলনেতা হিসাবে নির্বাচিত করা হয়।সেইসঙ্গে ডেপুটি লিডার পদে নির্বাচিত করা হয় দলের কার্যকরী সভাপতি কে সাপডাঙ্গাকে। বুধবার সকালেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান লালডুহোমা। রাজ্যপাল তাঁকে শুক্রবার রাজভবনে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান, অর্থ্যাত শুক্রবারই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন লালডুহোমা।

৪০ আসনের মিজোরামের বিধানসভায় জেডপিএম পেয়েছে ২৭টি আসন। মিজো ন্যাশনাল ফ্রন্ট পেয়েছে ১০টি। আর বিজেপি ২টি ও কংগ্রেস একটি আসনে জয়ী হয়েছে। উল্লেখ্য দলগঠনের মাত্র পাঁচ বছরের মধ্যেই রাজ্যে সরকার গঠন করল জোরাম পিপলস মুভমেন্ট। ২০১৮ সালে মাত্র আটটি আসন পেয়েছিল লালডুহোমার দল, কিন্তু পাঁচ বছরের মধ্যেই রাজ্যের ক্ষমতা দখল করে নিল জেডপিএম।
#WATCH | Aizawl: ZPM Chief Ministerial candidate Lalduhoma meets Governor Hari Babu Kambhampati and stakes claim to form the government in Mizoram https://t.co/k5Vht1cnrS pic.twitter.com/Ry8M9i2vuy
— ANI (@ANI) December 6, 2023
প্রতি ১০ বছরে সরকার বদল হয় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। এ বারে অবশ্য ১০ বছরের অপেক্ষা নয়, সরকার গড়ছে ক্ষমতাসীন এমএনএফ-এর বিরোধী দল জ়োরাম পিপলস মুভমেন্ট। জ়েডপিএম-এ দখলে ২৭টি আসন, অর্থাৎ ঠিক যে ক'টি আসন পেয়ে গত বার সরকার গড়েছিল এমএনএফ। হেরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জ়োরামথাঙ্গা, সরকারের উপমুখ্যমন্ত্রী এবং আরও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী।
এদিকে রাজ্যর ক্রীড়ামন্ত্রী হিসাবে নাম উঠে আসছে প্রাক্তন ফুটবলার জেজের। মিজোরামের দক্ষিণ তুইপুই আসনে জেডপিএম-এর প্রার্থী জেজে লালপেখলুয়ার কাছে পরাজিত হয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আর লালথাংলিয়ানা । জোরাম পিপলস মুভমেন্টের জেজে লালপেখলুয়া পেয়েছেন ৫৪৬৮ টি ভোট আর এমএনএফ প্রার্থী আর লালথাংলিয়ানা পেয়েছেন ৫৩৩৩ টি ভোট। এবার মন্ত্রী হতে পারেন জেজে নিজেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications