Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mizoram Election Results 2023: মিজোরামে ইতিহাস তৈরি করল ZPM! হেরে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী

Mizoram Election Results 2023: মিজোরামে ইতিহাস তৈরি করল জোরাম পিপলস মুভমেন্ট। তারা ইতিমধ্যেই ৪০ টি আসনের মধ্যে সাতাশটি আসনে জয়ী হয়েছে। রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসতে চলেছে জেডপিএম। অন্যদিকে ক্ষমতায় থাকা এমএনএফ পেয়েছে ১০টি আসন।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জেডপিএমের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালদুহোমা জানিয়েছেন, মঙ্গলবার তারা সরকার গঠনের দাবি জানাবেন। শুধু তিনিই সরকার গঠন করবেন না। প্রবীণদের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি। লালদুহোমা বলেছেন, জনগণ দুর্নীতি ও পরিবারবাদী রাজনীতিতে ক্লান্ত ছিল।

Mizoram Election Results 2023

প্রাক্তন আইপিএস লালদুহোমা বলেছেন, মঙ্গলবার কিংবা বুধবার তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং এই মাসের মধ্যেই শপথগ্রহণ হবে বলে জানিয়েছেন তিনি।

রাজ্য বিজেপি সভাপতি ভ্যানলালহমুয়াকা বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এবং জেপি নাড্ডার নেতৃত্বে বিজেপি মিজোরামে ভার ফল করেছে। প্রসঙ্গত বিজেপি রাজ্যে দুটি আসন পেয়েছে। ২০১৮-তে বিজেপির আসন সংখ্যা ছিল এক।

এবার মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা আইজল পূর্ব-১ আসন থেকে পরাজিত হয়েছেন। জেডপিএম প্রার্থী লালথানসাংগার কাছে মাত্র ১৩৫ ভোটে পরাজিত হয়েছেন তিনি। হেরে গিয়েছেন উপ মুখ্যমন্ত্রী তাউনলুইয়া, স্বাস্থ্যমন্ত্রী লালপেখলুয়া এবং গ্রামীণ উন্নয়নমন্ত্রী লারুয়াতকিমা। মুখ্যমন্ত্রী এদিন রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র দিতে পারেন বলে জানা গিয়েছে।

এবার অধিকাংশ এক্সিট পোলেই জেডপিএম জয়ী হতে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। পাঁচ বছর আগে রাজ্যে ক্ষমতা দখল করেছিল মিজো ন্যাশনাল ফ্রন্ট। কংগ্রেসের থেকে তারা ক্ষমতার দখল নিয়েছিল।

মিজোরামের আসনগুলিতে ভোটার সংখ্যা কম। কোনও কোনও কেন্দ্রে মাত্র দুই দফা গণনা করা হয়েছে। তবে অধিকাংশ আসনে পাঁচ দফা গণনা করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+