Mizoram Election results 2023: বিজেপির উল্লেখযোগ্য অগ্রগতি মিজোরামেও! জয় জাতিগত সংখ্যালঘু প্রার্থীদের
Mizoram Election results 2023: সদ্য ফল বেরিয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে নতুন করে ছত্তিশগড় ও রাজস্থানে ক্ষমতা দখল করেছে বিজেপি। কোনও রাজ্যে না হেরে তারা তেলেঙ্গানার পাশাপাশি উত্তর-পূর্বের ছোট রাজ্য মিজোরামেও শক্তি বাড়িয়েছে।
তেলেঙ্গানায় বিজেপির আসন সংখ্যা এক থেকে বেড়ে হয়েছে আট। মিজোরামে ততটা না হলেও, এক থেকে সেখানে বিজেপির আসন সংখ্যা বেড়ে হয়েছে দুই। যদিও রাজ্যের সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। এবার মিজোরামের রাজনীতিতে সব থেকে বড় ঘটনা হল জোরাম পিপলস মুভমেন্টের উত্থান।

মিজোরামে জোরাম পিপলস মুভমেন্টের আসন সংখ্যা আট থেকে বেড়ে হয়েছে ২৭। এই রাজ্যে পূর্বে ক্ষমতায় থাকা কংগ্রেস ও মিজো ন্যাশনাল ফ্রন্টের আসন সংখ্যা অনেকটাই কমেছে। তবে কংগ্রেসের ফল সব থেকে খারাপ। ২০১৮-তে যেখানে সরকার হারিয়ে পাঁচটি আসন দখল করেছিল তারা, এবার সেখানে তারা পেয়েছে মাত্র একটি আসন।
২০১৮ সালের নির্বাচনে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্যে বিজেপির একমাত্র বিধায়ক ছিলেন বুদ্ধধন চাকমা। তিনি তুইচাং থেকে নির্বাচিত হয়েছিল। বিজেপি এবার এই আসনে হারলেও, অপর দুই আসনে জয়ী হয়েছে। সেগুলি হল সাইহা ও পলক। সাইহা থেকে জয়ী হয়েছেন কে বেইচুয়া এবং পলক থেকে জিতেছেন বিজেপি প্রার্থী আর কে হরোমা।
বুদ্ধধন চাকমা সম্প্রদায়ের নেতা, রাজ্যে তারা জাতিগত সংখ্যালঘু এবং বৌদ্ধধর্মের অনুগামী। এবার বিজেপির জয়ী প্রার্থীরা জাতিগত সংখ্যালঘু মারাস সম্প্রদায়ের। তবে এরা খ্রিস্টান। সেদিক থেকে বিজেপি এবার রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে নিজেদের উপস্থিতি জানান দিতে পেরেছে। এব্যাপারে বিজেপির জাতীয় মুখপাত্র এবং মিজোরামের ইনচার্জ এমহোনলুমো কিকন জানিয়েছেন, ভবিষ্যতে রাজ্যে দলের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধিতে তারা আশাবাদী।
অন্যদিকে এবার রাজ্যে বিজেপির ভোট শেয়ার কমেছে। ২০১৮-র নির্বাচনে তারা পেয়েছিল ৮.০৯ শতাংশ ভোট। এবার তা কমে হয়েছে ৫.০৬ শতাংশ। গতবার তারা ৪০ টি আসনের মধ্যে ২৩ টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবার সেখানে অনেক কম আসনে তারা লড়াই করেছে। গতবার বেশিরভাগ জায়গায় বিজেপি তৃতীয়-চতুর্থ বা পঞ্চমস্থানে থাকলেও, এবার তারা দুটি আসনে দ্বিতীয় স্থানে এসেছে।
পাশের রাজ্য মণিপুরে যেখানে বিজেপি সরকারের প্রতি হিন্দু মেইতেই সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, সেখানে মিজোরামে সাবধানে কৌশল নির্ধারণ করতে হয়েছে বিজেপিকে। যাতে যেসব আসনে জাতিগত সংখ্যালঘু ভোটাররা নির্ণায়ক ভূমিকা পালন করে, সেইসব আসনে শক্তি কেন্দ্রীভূত করতে।
এবারের নির্বাচনে বিজেপির উল্লেখযোগ্য পরাজিত প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ভ্যানলালহমুয়াকা এবং প্রাক্তন বিধানসভা অধ্যক্ষ লালরিনলিয়ানা। লালরিনলিয়ানা নির্বাচনের কিছুদিন আগে এমএনএফ থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications