Mizoram Assembly Election Result 2023: ZPM প্রধানই হচ্ছেন মুখ্যমন্ত্রী, নতুন মুখই কামাল করল মিজোরামে
মিজোরামে মসৃণ জয় পেয়েছে জোরাম পিপলস ফ্রন্ট। ৪০ আসনের বিধানসভায় ২৬টি আসন পেয়েছেন তিনি। মিজো ন্যাশনাল ফ্রন্টকে যেন হেলায় হারিয়ে দিয়েছে জোরাম পিপলস ফ্রন্ট। এমএনএফের আসন সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে।
১১টি আসন পেয়েছে এমএনএফ। অন্যদিকে মাত্র একটি আসন পেয়েছে কংগ্রেস। একটা সময়ে উত্তর পূর্বের রাজ্যগুলি ছিল কংগ্রেসের শক্তঘাঁটি। সেই সংখ্যা কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এদিকে আবার বিজেপি এক আসন হলেও বাড়িয়েছে মিজোরামে। গতবছর যেখানে মিজোরামে একটি মাত্র আসন পেয়েছিল বিজেপি। এবার পেয়েছে ২টি আসন।

জয়ের পরেই মুখ্যমন্ত্রী কে হবেন তা ঘোষণা করা হয়ে গিয়েছে। ZPM- সরকারে মুখ্যমন্ত্রী হচ্ছেন দলের প্রধান লালদুহোমা। আগামীকালই তাঁরা রাজভবনে গিয়ে সরকার গড়ার দািব জানাবেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগেই রাজ্যের কৃষকদের উন্নয়নের কথা বলেছেন হবু মুখ্যমন্ত্রী।
তিনি বলেছেন সরকার গড়ার ১০০ দিনের মধ্যেই তাঁর সরকার ঘোষণা করবে কী কী কাজ তারা করবে। দুর্নীতির মোকাবিলা করা হল তাঁর সরকারের প্রধান কাজ বলে জানিয়েছেন তিনি। কোনও ভাবেই আর তাঁর সরকার দুর্নীতি বরদাস্ত করবে না বলে জানিয়েছেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications