বন্ধুর অভাব ভীষণ ভাবে অনুভব করছি, অরুণ জেটলিকে স্মরণ মোদী-শাহর
অরুণ জেটলির মৃত্যু বার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আজ সকালে টুইট করেন তিনি৷ অরুণ জেটলিকে বন্ধু বলে উল্লেখ করেন টুইটবার্তায়৷ প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে টুইটবার্তায় শ্রদ্ধা জানান৷
|
অরুণ জেটলিকে স্মরণ মোদীর
প্রধানমন্ত্রী লেখেন, 'গতবছর আজকের দিনে অরুণ জেটলিকে আমরা হারিয়েছিলাম৷ আমি আমার বন্ধুকে ভীষণ মিস করি৷ তিনি কায়মনোবাক্যে দেশের কাজ করেছেন৷ তাঁর বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, ব্যক্তিত্ব মনে রাখার মতো৷'
|
কী বললেন অমিত শাহ?
প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে স্মরণ করে টুইট করেন ৷ অমিত শাহের বার্তা, 'অরুণ জেটলিজি একজন অসাধারণ রাজনীতিবিদ৷ তাঁর মতো বক্তা, ভালো মানুষ ভারতীয় রাজনীতিতে বিরল৷ তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ও একজন সত্যিকারের বন্ধু৷ স্বচ্ছ লক্ষ্য ও দেশের প্রতি তাঁর অবদানের জন্য স্মরণীয় থাকবেন৷'
|
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের শ্রদ্ধাজ্ঞাপন
আর এক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইটারে লেখেন, অরুণ জেটলি তাঁর কাছে প্রহেলিকার মতো ছিলেন৷ অনেকবছর ধরে তাঁর প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি ৷ তাঁর জীবনে জেটলিজির ভূমিকা বা অবদান ভোলার নয়৷
|
মুখতার আববাস নকভির টুইট
টুইটবার্তার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় মুখতার আববাস নকভি৷ তিনি লেখেন, দক্ষ প্রশাসক, সংগঠক অরুণ জেটলির মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা৷ দেশের বিকাশে তাঁর অবদান গুরুত্বপূর্ণ৷
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications