মহাকুম্ভকে ঘিরে বিভ্রান্তিকর পোস্ট, ১৪০টি অ্যাকাউন্টের বিরুদ্ধে দায়ের ১৩টি FIR

প্রয়াগরাজের মহাকুম্ভ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি, এর মধ্যেই পবিত্র স্নানের জন্য কোটি কোটি ভক্তের সমাগম ঘটে গিয়েছে। তবে, বিশাল এই ধর্মীয় সমাবেশকে ঘিরে কিছু বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা প্রশাসনের নজর এড়ায়নি। মহাকুম্ভের ডিআইজি বৈভব কৃষ্ণ নিশ্চিত করেছেন যে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে ১৪০টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে ১৩টি এফআইআর দায়ের করা হয়েছে।

ডিআইজি এদিন জানান, "আজ এক কোটিরও বেশি মানুষ পবিত্র স্নান করেছেন। আসন্ন মহা শিবরাত্রি উপলক্ষে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যানজট এড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিশৃঙ্খলা রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে"।

Mahakumbh

রবিবার প্রয়াগরাজের পবিত্র ত্রিবেণী সঙ্গমে বিপুল সংখ্যক ভক্ত স্নান সেরেছেন। উত্তর প্রদেশ সরকারের তথ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৮৭.৭৩ মিলিয়ন মানুষ মহাকুম্ভে স্নান সেরেছেন। আর ভক্ত ভিড় জমাচ্ছে এখানে। যত শিবরাত্রির দিন এগিয়ে আসছে, ততই যেন ভিড় বাড়ছে মহাকুম্ভে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, এবারের মহাকুম্ভ মেলায় প্রায় ৬২ কোটি ভক্ত অংশ নিয়েছেন। এদিকে, মেলা পরিচালনাকারী কর্তৃপক্ষ অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে ব্যাপক ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করেছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রিতে মহাকুম্ভে শেষ মহাস্নান অনুষ্ঠিত হবে। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ডেপুটি পুলিশ সুপার যশবন্ত সিং জানান, "প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৫০-এর বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেডের মাধ্যমে যাত্রীদের নিয়ন্ত্রিত প্রবেশের ব্যবস্থা করা হয়েছে"।

তিনি আরও বলেন, "ভক্তদের সচেতন করতে নিয়মিত ঘোষণা করা হচ্ছে। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছানোর পরই যাত্রীদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। প্ল্যাটফর্মে ধারণক্ষমতার বেশি যাত্রী জমায়েত যেন না হয়, তা নিশ্চিত করা হচ্ছে"।

মহা শিবরাত্রির আগে আরও বেশি ভক্তের সমাগম হবে বলে অনুমান করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে মহাকুম্ভের শেষ মহাস্নান নির্বিঘ্নে সম্পন্ন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+