Iran Attacked On Israel: ইজরায়েল-ইরান সংঘাত নিয়ে উদ্বেগ ভারতের! ভারতীয় নাগরিকদের জন্য বড় বার্তা মন্ত্রকের
Iran Attacked On Israel: ইজরায়েলকে লক্ষ্য করে হামলা! অন্তত ২০০ টি ড্রোন এবং মিসাইল ছোঁড়া হয় সে দেশকে টার্গেট করে। এই ঘটনার পরেই আশঙ্কার কালো মেঘ! নতুন করে যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্য। ইজরায়েলের উপর ইরানের হামলার পরেই একাধিক দেশ বন্ধ রেখেছে এয়ারস্পেস। চাপা টেনশন এবং চিন্তা।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতও। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের নিয়েও চিন্তা প্রকাশ করেছে বিদেশমন্ত্রক।ঘটনার পরেই বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে ইজরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা (Iran Attacked On Israel) উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চ্যালেঞ্জের মুখে পড়েছে শান্তি এবং নিরাপত্তা।

অবিলম্বে উত্তেজনা হ্রাস, সংযম এবং হিংসার পথ থেকে সরে আসার বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে। একই সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনার কথাও বলা হয়েছে বিদেশমন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে। শুধু তাই নয়, পুরো (Iran Attacked On Israel) পরিস্থিতির উপর ভারত নজর রাখছে বলেও জানানো হয়েছে।
এমনকি ভারতীয় দূতাবাসগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিশেষ করে ভারতীয় নাগরিকদের সঙ্গে দূতাবাসগুলি সম্পর্ক রাখছে বলেও জানানো হয়েছে বার্তা। তবে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, ইজরায়েলের উপর ইরান আঘাত হানতে পারে। এমন বার্তা পাওয়ার পরেই নড়েচড়ে বসে ভারত। ইরান এবং ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়।
এমনকি এই দুই দেশে ভারতীয় নাগরিকরা যাতে না যায় সেই কথাও জানানো হয় বিদেশমন্ত্রকের তরফে। পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত দুই দেশ অর্থাৎ ইরান এবং ইজরায়েল যেতে বারণ করা হচ্ছে বলেও বার্তাও জানানো হয়। আর এর মধ্যে বদলে গেল পরিস্থিতি! শনিবার মধ্যরাতে ইজরায়েলের উপর হামলা চালালো ইরান। যদিও এই হামলায় এখনও পর্যন্ত হতাহতের বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি ক্ষয়ক্ষতির বিষয়েও কিছু জানানো হয়নি।
Statement on the situation in West Asia:https://t.co/kpJzqwTVWC pic.twitter.com/cSbJQrAjCC
— Randhir Jaiswal (@MEAIndia) April 14, 2024
তবে এই হামলার পরেই ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে টুইটারে লেখেন, ইজরায়েলের উপর ইরানের হামলার আপডেট নিয়েছি। এরপরেই জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক হয়েছে। ইরানের হুমকির বিরুদ্ধে ইজরায়েলের নিরাপত্তার প্রতি আমেরিকার প্রতিশ্রুতি অটল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পালটা যদিও এই সংঘাত থেকে আমেরিকা যাতে দূরে থাকে সেই বার্তা দেওয়া হয়েছে তেহরানের তরফে।
-
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications