মোবাইল ফোন নেই একসময়ের কলকাতাবাসীর! লক্ষ লক্ষ ডলার দান ভারতীয় 'বামপন্থী' টাইকুনের
ব্যাঙ্কের থেকে দূরে থাকা স্বল্প আয়ের ঋণগ্রহীতাদের জন্য ঋণের বন্দোবস্ত করেছিলেন তিনি। নিজের প্রায় সব সম্পদ কয়েকজন কর্মীকে দিয়েছিলেন। নিজের ছোট বাড়ি আর ৫ হাজার ডলারের গাড়িতেই সন্তুষ্ট ছিলেন আর থ্যাগরাজন।
কোন অংশে ছোট ছিলেন না আর থ্যাগরাজন। বহু বিলিয়ন ডলারের শ্রীরাম গ্রুপের মালিক তিনি। এই গ্রুপ এমন শিল্পে সমৃদ্ধ ছিল যে, বিশ্ব জুড়ে অনেককেই এগিয়ে নিয়ে গিয়েছেন। ট্রাক, ট্যাক্টর এবং অন্য যানবাহনের জন্য গরিবদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রগণ্য শ্রীরাম গ্রুপ। বিমা থেকে স্টক ব্রোকিং সব কিছুতে ১০৮,০০০ লোক নিয়োগ করেছিলেন তিনি।

এই গ্রুপের ফ্ল্যাগশিপ ফার্মের শেয়ারগুলি জুলাই মাসে যে রেকর্ড করেছে, তা ভারতের বেঞ্চমার্ক স্টক সূচকের চেয়ে চারগুণ বেশি। ৮৬ বছর বয়সী আর থ্যাগরাজন বর্তমানে উপদেষ্টার ভূমিকায় থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, নিয়মিত আয় ছাড়াই লোকেদের ঋণ দেওয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ নয় বলে প্রমাণ করার জন্য এই শিল্পে প্রবেশ করেছেন।
তিনি জোর দিয়েছিলেন, ব্যবসার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি সম্পর্কে অস্বাভাবিক কিছু নেই। শ্রীরাম গ্রুপের একটি অংশীদারিত্ব দেওয়ার সিদ্ধান্তের মূল্য এখন ৭৫০ মিলিয়ন ডলারেরও বেশি। নিজেকে কিছু বামপন্থী বলে দাবি করে থাকেন আর থ্যাগরাজন। ১৯৭৪ সালে চেন্নাইতে গ্রুপের প্রতিষ্ঠা।
আর থ্যাগরাজন বলেছেন, শুরু থেকেই তিনি যাঁরা ইতিমধ্যেই জীবন আনন্দের সঙ্গে অতিবাহিত করছেন, তাঁদের আরও আনন্দ দিতে পছন্দ করতেন না। সমস্যায় জর্জরিত মানুষের জীবন থেকে কিছু সমস্যা দূর করতে চেয়েছিলেন তামিলনাড়ুর স্বচ্ছ্বল কৃষক পরিবারে চাকর পরিবৃত হয়ে থাকা আর থ্যাগরাজন। তাঁর দাবি, সবসময় নিজের মধ্যে বিশ্লেষণাত্মক এবং সমতাভিত্তিক মন ছিল।
কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিটউটে তিন বছর কাটানোর আগে তিনি চেন্নাইতে গণিত নিয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়াশোনা করেন। ১৯৬১ সালে তিনি নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্সে যোগ দেন।
৩৭ বছর বয়সে বন্ধু ও আত্মীয়দের সঙ্গে নিয়ে শ্রীরাম চিটসের প্রতিষ্ঠা করেন। এরপর বছরের পর বছর ধরে আর থ্যাগরাজন অন্য সংস্থাগুলি স্থাপন করেন এহং শ্রীরম অবশেষে ৩০ টির বেশি কোম্পানির একটি গ্রুপে পরিণত হয়।
টাইকুন আর থ্যাগরাজন শ্রীরাম কোম্পানিতে তাঁর সমস্ত শেয়ার হোল্ডিং একদন কর্মীকে দিয়েছিলেন। তাঁদের নিয়ে তিনি ২০০৬ সালে একটি ট্রাস্ট তৈরি করেন। ট্রাস্টের হোল্ডিংয়ের মোট মূল্য ৭৫০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। তাঁর সঙ্গে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন আর থ্যাগরাজন এই তথ্যকে ব্যক্তিগত বলে চিহ্নিত না করার অনুধোর জানিয়েছেন।












Click it and Unblock the Notifications