ফের কাশ্মীরে জঙ্গি হানা, সেনা-জঙ্গি গুলির লড়াই অব্যাহত
শ্রীনগর, ৬ অগাস্ট : ফের একবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। সেখানে সেনাদের উপরে জঙ্গিরা অতর্কিত আক্রমণ চালিয়েছে বলে জানা গিয়েছে। ['এটা করতে বেশ মজা লাগে' : উধমপুরের ধৃত দুষ্কৃতী উসমানের সম্পর্কে কয়েকটি তথ্য জেনে রাখা ভাল!]
সূত্রের খবর, বিকেল ৪ টে নাগাদ মোট তিনজন জঙ্গি কাকপোরার অস্তান মহল্লাতে ঢুকে পড়ে। সেখানে প্রকাশ্যে গুলি ছুঁড়ে একটি বাড়িতে লুকিয়ে পড়ে জঙ্গিরা। [তিউনিসিয়া হত্যাকাণ্ড : ব্রেক ডান্সার থেকে আইএস জঙ্গি সঈফ]

সেনার কাছে খবর আসে ওই এলাকায় একটি বাড়িতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেনা পুলিশ অভিযানে এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাকিদের টেনে বের করতে বাড়িটি ঘিরে ফেলেছে পুলিশ। পাশাপাশি গোটা এলাকা আলাদাভাবে ঘিরে ফেলা হয়েছে। [জেনে নিন ঠিক কীভাবে ২৬/১১ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা]
এখনও সেখানে সেনা-জঙ্গি গুলির লড়াই অব্যাহত বলে জানা গিয়েছে। জঙ্গির গুলিতে কারও প্রাণহানি হয়নি বলেই আপাতত জানা গিয়েছে।
(Pulwama, J&K):Security forces cordoned off area where militants are holed up( Visuals deferred by unspecified time) pic.twitter.com/ZTfOg0gog6
— ANI (@ANI_news) August 6, 2015 Picture of terrorist killed by security forces in Pulwama, J&K pic.twitter.com/FIXUI0qerO
— ANI (@ANI_news) August 6, 2015 











Click it and Unblock the Notifications