উন্নয়নের পথ যাত্রী হতে চাই, কংগ্রেস ছেড়ে বললেন মিলিন্দ, ওয়েলকাম বললেন শিণ্ডে
২০২৪-র লোকসভা ভোটের আগে কংগ্রেসে প্রথম বড় ধাক্কা। কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন মিলিন্দ দেওয়া। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে রবিবার সাত সকালে তিনি কংগ্রেসে ছাড়ার কথা ঘোষণা করেন। উন্নয়নের সঙ্গী হতে চান বলেও এক্স হ্যান্ডেলে লিখেছেন তিিন।
গতকাল থেকেই জল্পনা চলছিল মুম্বইয়ে। মহারাষ্ট্র কংগ্রেসে মিলিন্দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাজেই তাঁর কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত যে মহারাষ্ট্রের এক শ্রেণির কংগ্রেস কর্মীদের মধ্যে শোরগোল ফেলে দেবে তাতে কোনও সন্দেহ নেই। মিলিন্দের হাত ধরে আরও অনেক কংগ্রেস নেতা কর্মী যোগ দিতে পারে শিবশেনায়।

একনাথ শিণ্ডের শিবসেনায় যোগ দিচ্ছেন মিলিন্দ। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে যোগদান না হলেও শিণ্ডে সোশ্যাল মিিডয়ায় মিলিন্দকে স্বাগত জানিয়ে বুঝিয়ে দিয়েছেন তাঁদের দলেই আসছেন প্রাক্তন কংগ্রেস েনতা। মিলিন্দের পরিবারের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ৫৫ বছরের। তাঁর বাবা মুরলী দেওরা ছিলেন কংগ্রেসের দাপুটে নেতা। একাধিক সময়ে মহারাষ্ট্র কংগ্রেসে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। বাবা হাত ধরেই মিলিন্দের কংগ্রেসে যোগদান।
বাবার কেন্দ্র মুম্বই দক্ষিণ থেকে কংগ্রেসের টিকিটেই জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন তিনি। ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত মুম্বই দক্ষিণ কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু ২০১৪ এবং ২০১৯এ লোকসভা ভোটে শিবসেনার কাছে হার স্বীকার করতে হয় তাঁকে। এবছরও সেই কেন্দ্রের টিকিট মিলিন্দকে দেওয়া হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। শোনা যাচ্ছিল সেই আসনটি উদ্ধব ঠাকরের শিবসেনাকেই দিয়ে দেবে কংগ্রেস। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে টিকিট পাবেন না বুঝতে পেরেই দলবদল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে আজই আবার ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী। মণিপুর থেকে মুম্বই পর্যন্ত হবে সেই যাত্রা। তার আগেই মিলিন্দ দেওরার কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুরোটাই পরিকল্পানা করে করা হয়েছে অভিযোগ কংগ্রেসের। এদিবে মিলিন্দ দেওরার দল ছাড়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। তারা কটাক্ষ করে বলেছে আগে নিজের দলের নেতাদের সঙ্গে ন্যায় করুক কংগ্রেস তারপরে ভারত জোড়ো ন্যায় যাত্রা করবেন তাঁরা।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহ্বান জানিয়েছেন মুম্বই দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন মিলিন্দ। কিন্তু উদ্ধব ঠাকরে এবং কংগ্রেস জোট মিলিন্দকে সেই টিকিট না দিয়ে অরবিন্দ সাওয়ন্তকে সেই টিকিট দিতে চেয়েছিল। যদিও কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে মিলিন্দের দল ছাড়ায় তাঁদের দলে কোনও প্রভাব পড়বে না। একজন িমলিন্দ দেওরা চলে গেলেও লক্ষ লক্ষ মিলিন্দ দেওরা কংগ্রেসে হাত মেলাবে। একা কোনও ভাবে তাঁদের সংগঠনে কোনও প্রভাব ফেলবে না।












Click it and Unblock the Notifications