'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়', স্তূতি উঠে এলো ট্রাম্পের মার্কিন মুলুক থেকে
ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মোদীর ভারতের সম্পর্ক যে কয়েক বছরে বেশ উন্নতির দিকে, তা বলাই বাহুল্য।
ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মোদীর ভারতের সম্পর্ক যে কয়েক বছরে বেশ উন্নতির দিকে, তা বলাই বাহুল্য। মোদী প্রধানমন্ত্রী হওয়ার খবর পেতেই তাঁকে ফোন করেন মার্কিন রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প। এর আগে বা পরেও মোদীর সঙ্গে ব্যাপক ভালো সম্পর্ক ছিল ডোলান্ড ট্রাম্পের। এবার সেই ট্রাম্পের দেশ থেকেই ফের উঠে এলো মোদীর জন্য স্তূতি বার্তা।

মার্কিন সচিব, মাইক পম্পেও কয়েকদিন বাদেই আসছেন ভারতে। মার্কিন ও ভারত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে একটি সামিটে যোগ দিতে তিনি ভারত সফরে আসছেন। তবে তার আগেই মোদীকে নিয়ে স্তূতিবাক্য উঠে এলো মার্কিন এই সচিবের কাছ থেকে। তিনি ভারত-নীতি নিয়ে বক্তব্য রাখবার সময়ে বলেন,
'মোদী হ্যায় তো মুমকিন হ্য়ায় ' এই বিষয়টি নিয়েই তাঁর দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার দিকে এগিয়ে যেতে চায়। তিনি বলেন, ' 'মোদী পারে করতে ' এই বিষয়টিকে সামনে রেখেই দুই দেশের মানুষের সম্ভাবনরা দিকটি তিনি খতিয়ে দেখতে চান। '
মাইক পম্পেও জানান, মোদী ও ট্রাম্প প্রশাসন, দুদিক থেকেই দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তাঁর দাবি মোদী আগেও বলেছেন, তিনি দুটি দেশের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চান, আর মার্কিন মুলুকও সেই দিকেই তাকিয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications