'এ দিম...'! কলকাতা নয়, হায়দরাবাদের জন্য দিলেন বিশেষ ভালোবাসার বার্তা, কী জানালেন মেসি? দেখুন

শনিবার কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে সমস্ত মানুষ তাঁকে দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন তাঁরা চোখের দেখাও দেখতে পাননি। অন্য দিকে, হায়দরাবাদে পৌঁছনোর পর পরই সম্পূর্ণ অনুষ্ঠানটা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সেখানেই ভারতীয় ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে নিজের কৃতজ্ঞতা এবং ভালোবাসার কথা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা।

হায়দরাবাদে নিজের ভক্তদের সামনে দাঁড়িয়ে মেসি বলেন, তিনি যে ভালোবাসা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তাঁর কথায়, "আজ এবং অন্য সময় আমাকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।"

মেসি আরও বলেন, ভারতে আসার আগেই তিনি ভারতীয় সমর্থকদের আবেগ একাধিকবার দেখেছেন। বিশেষ করে শেষ বিশ্বকাপের সময়। সেই সমর্থন তাঁকে ভীষণভাবে ছুঁয়ে গিয়েছে।

মেসির কথায়, "ভারতে আসার আগেই আমি অনেক কিছু দেখেছি। সত্যি বলতে, আমাকে এইরকম ভালোবাসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভারতীয় ভক্তদের সঙ্গে কয়েকটি দিন কাটাতে পারা আমার কাছে বড় সম্মানের। আপনাদের সঙ্গে এরকম সময় কাটানোর জন্য আমি কৃতজ্ঞ।"

এ দিম, বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকার মুখে এমন কথা শুনে হায়দরাবাদের অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা আবেগঘন হয়ে পড়েন এবং উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁরা।

উল্লেখ্য, এক দিন আগেই ভারতে পা রেখেছেন লিওনেল মেসি। দেশের চারটি বড় শহরে তাঁর অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। সেই সফরের প্রথম গন্তব্য ছিল কলকাতা। শনিবার অর্থাৎ গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই অনুষ্ঠান সেরে ফেলা হয়েছে।

এ দিন, মেসি মাঠে নামার পরে মাঠ প্রদক্ষিণও শুরু করেন। কিন্তু তাঁর চারপাশে অনেক লোকজন থাকায় দূর থেকেই দর্শকদের তাঁকে দেখতে হয়। ফলে ক্ষোভ ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। অনেকেই অভিযোগ করেছেন, তাঁরা মেসিকে ভালোভাবে দেখতেই পাননি। সেই ক্ষোভ থেকেই সেখানে শুরু হয়ে যায় বিক্ষোভ এবং ভাঙচুর। পরিস্থিতি সামলানো না গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝপথ থেকেই গাড়ি ঘুরিয়ে আবার ফিরে যান। পরে গ্রেফতার করা হয় আয়োজক শতদ্রু দত্তকে।

তারপরেই কলকাতা ছেড়ে সরাসরি হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেন মেসি। আর সেখানেই বিশ্বকাপজয়ী তারকা ভারতীয় সমর্থকদের প্রতি নিজের গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞতার বার্তা দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+