INDIA Bloc Meeting: দেশজুড়ে প্রচারে রাজি মমতা! 'ইন্ডিয়া' জোটের বৈঠক ঘিরে একাধিক জল্পনা
INDIA Bloc Meeting: কাউন্টডাউন শুরু! বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের বাকি মাত্র আর কয়েকমাস। আর তার আগেই ফের একবার একজোট বিরোধীরা। ইতিমধ্যে 'INDIA' জোট তৈরি করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরোধী শক্তিগুলি।
কিন্তু সে লড়াই হবে কোন পথে? সেই রণকৌশল ঠিক করতেই আজ মঙ্গলবার ফের একবার বৈঠকে 'ইন্ডিয়া' জোটের (INDIA Bloc Meeting) সদস্যরা। দিল্লিতে এই বৈঠক হবে। অন্যদিকে নজিরবিহীন ভাবে একের পর এক প্রায় ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।

রাজ্যসভা এবং লোকসভার বিরোধী সাংসদের সাসপেন্ড করা হয়েছে। আর এই ঘটনার পরেই বিরোধী সংসদীয় দলের বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। যেখানে একাধিক বিরোধী সাংসদ উপস্থিত (INDIA Bloc Meeting) থাকবেন বলে জানা যাচ্ছে।
তবে এদিনের 'ইন্ডিয়া' জোটের বৈঠক (INDIA Bloc Meeting) খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই জোটে মোট ২৮ টি বিজেপি বিরোধী দল যোগ দিয়েছে। ইতিমধ্যে এই বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আছেন অভিষেকও। এছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, লালু প্রসাদ যাদব সহ একাধিক বিরোধী দলের নেতারা এদিনের বৈঠকে যোগ দেবেন বলেই খবর। কংগ্রেসের তরফে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী উপস্থিত থাকতে পারেন।
এদিনের 'ইন্ডিয়া' জোটের বৈঠকের (INDIA Bloc Meeting) দিকে তাকিয়ে দেশ। মূলত ভোটে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। কোন রাজ্যে কোন দল কীভাবে লড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে খবর। পাশাপাশি কীভাবে বিজেপিকে ভোটে কোনঠাসা করা যায় সেই সমস্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা এদিনের বৈঠকে হতে পারে বলে জানা যাচ্ছে।
এছাড়াও জনসভা নিয়েও নেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অন্যদিকে একের পর এক জেভাবে বিরোধী নেতাদের সাসপেন্ড করা হচ্ছে সে বিষয়ে ইন্ডিয়া জোট একসঙ্গে কীভাবে লড়াই করবে তা নিয়ে রণকৌশল এবারের বৈঠকেই সিদ্ধান্ত হতে পারে বলে খবর।
তবে এই বৈঠকের আগেই সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। তবে কি নিয়ে কথা হয়েছে তা স্পষ্ট করেননি। তবে লোকসভা নির্বাচনে গোটা দেশে নির্বাচনী প্রচার করবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এমনকি অন্যান্য বিরোধী দলের নেতারাও যাতে সভা করেন সে বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। অন্যদিকে এবার নির্বাচনে নরেন্দ্র মোদী সরকারকে হটাতে একসঙ্গে নির্বাচন লড়াই করবেন বলেই জানিয়েছেন লালু প্রসাদ যাদব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications